সকাল থেকেই অশান্তির আশঙ্কা, ভ্যাবলা স্টেশনে ট্রেন অবরোধ বিজেপির
এদিন সোমবার বসিরহাটে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিজেপি। এছাড়া জেলা জুড়ে কালা দিবস পালনের ডাক দেওয়া হয়েছে। তার মধ্যে এদিন সকালে ভ্যাবলা স্টেশনে ট্রেন অবরোধ করেছে বিজেপি।
এদিন সোমবার বসিরহাটে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিজেপি। এছাড়া জেলা জুড়ে কালা দিবস পালনের ডাক দেওয়া হয়েছে। তার মধ্যে এদিন সকালে ভ্যাবলা স্টেশনে ট্রেন অবরোধ করেছে বিজেপি। শিয়ালদহ-হাসনাবাদ লাইনে এই অবরোধ হয়েছে। আচমকা সকাল সকাল অনেক বিজেপি সমর্থক মিলে রেল লাইনে বসে পড়েন।

এদিন সকাল সাতটা থেকে অবরোধ চলছে বলে জানা গিয়েছে। যার ফলে ব্যস্ত সময়ে ট্রেন চলাচল বন্ধ থাকায় বহু মানুষ বিপাকে পড়েছেন। এদিন বসিরহাটকে কেন্দ্র করে বিজেপির বিক্ষোভ কর্মসূচি রয়েছে।
রাজ্য নেতৃত্ব এদিন সকাল ১১টা নাগাদ বসিরহাটে যাবেন বলে জানা গিয়েছে। এতজন বিজেপি সমর্থক খুন হওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে নানা বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়া আগামী বুধবার লালবাজার অভিযানের কর্মসূচিও নিয়েছে বিজেপি। এদিন সারাদিন বসিরহাটকে কেন্দ্র করে গোটা রাজ্য উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।












Click it and Unblock the Notifications