Train Accident: ফের ট্রেন দুর্ঘটনা,একই লাইনে দুটি ট্রেন, লাইনচ্যুত মালগাড়ির ১২টি বগি

ফের ভায়াবহ ট্রেন দুর্ঘটনা। উস্কে দিল বালেশ্বরের দুর্ঘটনার স্মৃতি। একই লুপে ঢুকে পড়ল দুটি ট্রেন। বাঁকুড়ার ওন্দায় দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছোনে সজোরে ধাক্কা আরেকটি মালগাড়ির। সংঘর্ষে মালগাড়ির ১২টি বগি লাইনচ্যূত হয়।

বাঁকুড়ার ওন্দা স্টেশনের কাছে একটি মালগাড়ি দীর্ঘ সময় ধরে দাঁড়িয়েছিল। ঠিক একই সময়ে আরেকটি লাইন দিয়ে বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল আরেকটি মালগাড়ি। তখনই দাঁড়িয়ে থাকা মালগাড়িতে সজোরে এসে ধাক্কা মারে আরেকটি মালগাড়ি। ধাক্কায় তীব্রতায় উল্টে যায় ১২টি বগি।

 লাইনচ্যুত মালগাড়ির ১২টি বগি

বিষ্ণুপুর গামী মালগাড়ির চালক আহত হয়েছেন বলে জানা গিেয়ছে। এই দুর্ঘটনার জেরে পুরুলিয়া আদ্রা শাখায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে রেল। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ।

মালগাড়ি হলেও এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল বালেশ্বরের করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার কথা। সেখানেও ঠিকই একই ভাবে একটি মালগাড়ির পিছনে দুর্ধর্ষ গতিতে এসে ধাক্কা মেরেছিল আরেকটি গাড়ি। প্রাথমিক ভাবে বাঁকুড়ার এই দুর্ঘটনার নেপথ্যে সিগনালের সমস্যা রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে তা এখনো নিশ্চিত নয়। ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+