Train accident: বগি ফেলে ছুটল লোহিত এক্সপ্রেসের ইঞ্জিন, বড়োসড়ো ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা

ফের বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন। ডালখোলা রেলওয়ে স্টেশনে পৌঁছানোর আগে লোহিত এক্সপ্রেসের কয়েকটি কামরা আলাদা হয়ে যায়। তবে লাইনচ্যুত হয়নি কোনো কামরা। ফলে আরো এক দুর্ঘটনার থেকে বেঁচে গেলেন লোহিত এক্সপ্রেসের যাত্রীরা।

এদিন উত্তর দিনাজপুরের ডালখোলা স্টেশনে ঢোকার আগে ট্রেনের কয়েকটি বগি আলাদা হয় যায়। ইঞ্জিন ছুটে যায় অনেকটাই। তবে এই ঘটনায় ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন বগি গুলি লাইনচ্যুত হয়নি। কিন্তু যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। কী করে বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

train

এদিন ট্রেন দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় রেল পুলিশ। ডালখোলা থানার পুলিশও ঘটনাস্থলে যায়। রেল কর্তারাও হাজির হন ঘটনাস্থলে। তাঁরা তড়িঘড়ি ইঞ্জিন ফিরিয়ে এনে খুলে যাওয়া বগি লাগানোর কাজ করেন। এরপর পরীক্ষা-নিরীক্ষা করে এক্সপ্রেসটি ছাড়া হয় ঘটনাস্থল থেকে।

এই ঘটনার পরই স্থানীয়রা ভিড় জমান। যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তবে সবাইকে আশ্বস্ত করেন রেল কর্তারা। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই বলে জানানো হয়েছে। তবে কী কারণে এই ঘটনা ঘটল, কোথায় গাফিলতি ছিল, তা জানার চেষ্টা চালানো হচ্ছে। রেলের তরফে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

রক্ষা পেল লোহিত এক্সপ্রেস

রেল সূত্রে জানা গিয়েছে, লোহিত এক্সপ্রেসওয়ের পাঁচটি কামরা বিচ্ছিন্ন হয়ে যায়। অসমের গুয়াহাটি থেকে জম্মু-তাওয়াই যাচ্ছিল ট্রেনটি। তার আগেই দুর্ঘটনার মুখে পড়ে লোহিত এক্সপ্রেস। করমণ্ডল বিপর্যয়ের ক্ষত একো দগদগে। এরই মধ্যে ফের দুর্ঘটনার খবর রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।

ওড়িশার বালেশ্বরে করমণ্ডল-সহ তিনটি ট্রেনের সংঘর্ষের পর থেকে প্রায়ই ছোটোখাটো দুর্ঘটনা লেগেই রয়েছে। কয়েকদিন ঈগে পুরী-দুর্গ এক্সপ্রেসর এসি কামরায় আগুন লেগে যায়। ওড়িশার নুয়াপাড়া খারিয়ার রোড স্টেশনের কাছে এই আগুন দেখা গিয়েছিল। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

রক্ষা পেল লোহিত এক্সপ্রেস

আবার হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি ঘটে। পূর্ব বর্ধানের বনপাশ স্টেশনে ঢোকার মুখে এই ঘটনা ঘটে। রেল গেট আটকে এক্সপ্রেসটি দাঁড়িয়ে যাওয়ার বিপত্তি বাধে। সড়কপথের যাত্রীরাও পড়েন বিপাকে।

তারপর কয়েকদিন আগে খড়গপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে পড়ে মেদিনীপুর-হাওড়া লোকাল। খুঁটিতে ধাক্কা মেরে কয়েকটি বগি বেলাইন হয়ে গেলেও বড়োসড়ো বিপদ কিছু ঘটেনি। এইরকম ছোটোখাটো দুর্ঘটনা ঘটেই চলেছে। বলা যায় বড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাচ্ছে রেল। এদিনও যেমন ঘটল, যাত্রী নিরাপত্তায় আরো সাবধান ও সতর্ক হওয়া জরুরি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+