Train accident: ঘণ্টায় ১০০ কিলেমিটার গতিতে ধাক্কা, সিগনাল লাল থাকার পরেও কীভাবে দুর্ঘটনা?

সিগনাল লাল ছিল। তার পরেও কীভাবে একই লুপে ঢুকে পড়ল ট্রেনটি। এই নিয়ে উঠেছে প্রশ্ন। ইতিমধ্যেই মালগাড়ির লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রেলের উচ্চ পদস্থ আধিকারীকরা ঘটনাস্থলে পৌঁছেেছ।

ভোর সাড়ে চারটে নাগাদ বাঁকুড়ার ওন্দা স্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। একেবারে বালেশ্বরের মতোই একই লুপে এসে পড়েছিল দুটি মালগাড়ি। দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনার সময় বিষ্ণুপুরগামী মালগাড়িটির গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটার। এই তীব্র গতিতে এসে দাঁড়িয়ে থাকা মালগাড়িটিতে ধাক্কা মারে সেটি।

বাঁকুড়ায় ট্রেন দুর্ঘটনা

গতির তীব্রতার কারণেই দাঁড়িয়ে থাকা মালগাড়ি একািধক বগি দুমড়ে মুচড়ে লাইন থেকে ছিটকে বেরিয়ে পড়ে। যে মালগাড়িটি ধাক্কা মেরেছে সেই মালগাড়ির চালকও গুরুতর আহত হয়েছেন। মনে করা হচ্ছে চালক সেই সময় ঘুমিয়ে পড়েছিলেন সেকারণেই তিনি বুঝতে পারেননি। জেগে থাকলে হয়তো আহত হতেন না।

এদিকে রেলের আধিকারীকদের দাবি সিগনাল সেই ট্র্যাকে লাল ছিল। তারপরেও কীভাবে এই দুর্ঘটনা ঘটে। চালক ঘুময়ে পড়েছিলেন বলেই তিনি সিগনাল দেখতে পাননি। নইলে লাল সিগনাল দেখে তিনি আগেই গাড়ি থামিয়ে দিতেন। এই ঘটনায় গাড়ি লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটকে জেরা করা হচ্ছে।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের উচ্চ পদস্থ আধিকারীকরা। মালগাড়ির বগিগুলি লাইন থেকে সরানোর কাজ চলছে। এদিকে এই ট্রেন দুর্ঘটনার কারণে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। একাধিক ট্রেনের রুট বদল করা হয়েছে। রবিবার সকাল থেকে পুরুলিয়া আদ্রা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

একেবারে বালেশ্বরের দুর্ঘটনার পুনরাবৃত্তি বললে ভুল হবে না এই দুর্ঘটনাকে। কীভাবে বারবার একই ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। ওড়িশার বালেশ্বরেও করমণ্ডল এক্সপ্রেস একই ভাবে একই লাইনে চলে এসেছিল এবং ধাক্কা মেরেছিল দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িতে। তাতে ট্রেনের একাধিক বগি লাইনচ্যূত হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রেলমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী সকলেই উপস্থিত হয়েছিলেন। রেলের সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে।

তার ১ মাস যেতে না যেতেই বাঁকুড়ার ওন্দায় একই রকম দুর্ঘটনা। ফের প্রশ্ন উঠছে রেলের সুরক্ষা নিয়ে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও এবার চালকেক গাফিলতিতেই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। যদিও তদন্ত শুরু করেছে রেলপুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+