একই লাইনে ঢুকে পড়ল দুই ট্রেন! তারপর যা ঘটল পাঁশকুড়া স্টেশনে
পাঁশকুড়া ও ক্ষীরাই স্টেশনের মাঝে একটি মালগাড়ি দাঁড়িয়েছিল। তারই জেরে দাঁড়িয়ে পড়ে হাওড়া-মেদিনীপুর লোকাল। খানিক বাদেই হাওড়া-বালিচক লোকাল এসে ধাক্কা মারে হাওড়া-মেদিনীপুর লোকালের পিছনে।
দুটি ট্রেনের সংঘর্ষে গুরুতর জখম হলেন বেশ কয়েকজন যাত্রী। গুরুতর জখম হয়েছেন ট্রেনের গার্ডও। রবিবার দুপুরে একই লাইনে দুটি ট্রেন এসে পড়ায় সংঘর্ষের এই ঘটনা দক্ষিণ-পূর্ব রেলওয়ের হাওড়া-খড়গপুর ডিভিশনের পাঁশকুড়ায়। এদিন দুপুর পৌনে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। তারই জেরে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে দক্ষিণ-পূর্ব রেলের এই শাখায়।

এদিন পাঁশকুড়া ও ক্ষীরাই স্টেশনের মাঝে একটি মালগাড়ি দাঁড়িয়েছিল। তারই জেরে দাঁড়িয়ে পড়ে হাওড়া-মেদিনীপুর লোকাল। খানিক বাদেই হাওড়া-বালিচক লোকাল এসে ধাক্কা মারে হাওড়া-মেদিনীপুর লোকালের পিছনে। ফলে দুই গাড়িরই গার্ড ও বেশ কয়েকজন যাত্রী জখম হন।
এদিন ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু হাওড়া-বালিচক লোকালের চালকের তৎপরতায় দুর্ঘটনার ভয়াবহতা খানিক হলেও কমে। তিনি আগাম বুঝতে পেরে ট্রেনটি স্লো করে দেন। অনেক চেষ্টা করেন সংঘর্ষ এড়ানোর। কিন্তু সংঘর্ষ একেবারে এড়ানো সম্ভব হয়নি। এই ঘটনার পিছনে সিগন্যালিংয়ের সমস্যা, নাকি লাইনম্যানের গাফিলতি রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। রেল এই দুর্ঘটনার দায় এড়াতে পারে না। কী কারণে এই দুর্ঘটনা, তার তদন্ত নেমেছে রেল কর্তৃপক্ষ।












Click it and Unblock the Notifications