ট্রাফিক সেজে গাড়ি থামাচ্ছে যুবক, বাধা দিতেই সজোরে ঘুষি পুলিশকর্মীর মুখে
রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এক ব্যক্তি গাড়ি আটকে দিচ্ছিল। তা দেখতে পেয়ে ছুটে গিয়েছিলেন ট্রাফিক পুলিশকর্মী। ওই ব্যক্তিকে বাধা দিতেই সজোরে এক ঘুষি ট্রাফিক পুলিশ কর্মীরা মুখে।
কোচবিহার, ২১ মার্চ : রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এক ব্যক্তি গাড়ি আটকে দিচ্ছিল। তৈরি হচ্ছিল যানজট। তা দেখতে পেয়ে ছুটে গিয়েছিলেন ট্রাফিক পুলিশকর্মী। ওই ব্যক্তিকে বাধা দিতেই সজোরে এক ঘুষি ট্রাফিক পুলিশ কর্মীরা মুখে। হতভম্ব হয়ে পড়েছিলেন ওই পুলিশকর্মী। সঙ্গে সঙ্গে অন্য পুলিশ কর্মীরা ছুটে আসেন, আটক করেন আক্রমণকারীকে। চাঞ্চল্যকর এই কাণ্ড কোচবিহারের স্টেশন সংলগ্ন চৌপথি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত পুলিশ কর্মীর নাম মনোজ দাস। এই ট্রাফিক কনস্টেবল কোচবিহারে চৌপথি এলাকায় কর্তব্যরত ছিলেন। কাজ করছিলেন ট্রাফিক নিয়ন্ত্রণের। তখনই উল্টোদিকে অভিযুক্ত ব্যক্তি রাস্তার মাঝখানে গাড়ি আটকে বিপত্তি বাড়াচ্ছিলেন। তাই বাধা দেন পুলিশকর্মী। কিন্তু বাধা দিয়ে যে ঘুষি খেতে হবে বুঝে উঠতে পারেননি তিনি।

শুধু ঘুষিই নয়, কিল-চড়ও মারতে দেখা যায় উত্তেজিত ওই ব্যক্তিকে। পুলিশ জানিয়েছেন ওই ব্যক্তির নাম সুদর্শন দেবনাথ। কর্তব্যরত পুলিশ কর্মীর গায়ে হাত তোলার জন্য সুদর্শনকে গ্রেফতার করা হয়েছে। থানায় নিয়ে গিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে অভিযুক্তকে।
কী কারণে সে গাড়ি থামাচ্ছিল রাস্তার মাঝখানে দাঁড়িয়ে? আর কেনই বা ট্রাফিক পুলিশকর্মীকে সে ঘুষি মারল?
কেন রাস্তার মাঝখান থেকে সরে যেতে বলতেই তিনি ক্ষেপে গেলেন? চড়াও হলেন পুলিশকর্মীর উপর? অভিযুক্ত সুদর্শনের দাবি, আগে পুলিশকর্মীই তাকে মারধর করে, তারপর সে ঘুষি চালায়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications