ট্রাফিক পুলিশের ওসিকে পিষে দিল ট্রাক, জখম ছেলেও

ট্রাফিক পুলিশের ওসি-কে পিষে দিয়ে গেল ট্রাক। সোমবার দুর্গাপুরের ডিভিসি মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে।

পশ্চিম বর্ধমান, ২৪ এপ্রিল : ট্রাফিক পুলিশের ওসি-কে পিষে দিয়ে গেল ট্রাক। সোমবার দুর্গাপুরের ডিভিসি মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। মৃত পুলিশ আধিকারিকের নাম শশীভূষণ তিওয়ারি (৪৫)। তিনি আসানসোল দক্ষিণ থানার ট্রাফিক ওসি। ঘাতক ট্রাকটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ট্রাফিক পুলিশের ওসিকে পিষে দিল ট্রাক, জখম ছেলেও

শশীভূষণবাবু ছেলের বাইকে চড়ে বাস ধরার জন্য ডিভিসি মোড়ে আসছিলেন। পুলিশের পোশাকেই ছেলে অবিনাশের বাইকের পিছনে বসেছিলেন। এমএএমসি হেভি মোড়ের কাছে দু'নম্বর জাতীয় সড়কে উঠতেই পিছন থেকে একটি ট্রাক এসে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়ে যান শশীভূষণ ও অবিনাশ। রাস্তার উপরই পড়েন শশীভূষণবাবু। তাঁকে পিষে দিয়ে যায় ট্রাকটি। আর ছেল অবিনাশ রাস্তার ধারে গড়িয়ে পড়ায় তাঁর প্রাণ রক্ষা হয়।

ঘটনার পরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ আধিকারিকের ছেলে অবনাশ তিওয়ারিকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘাতট ট্রাকটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ডিউটিতে যোগ দেওয়ার জন্যই বেরিয়েছিলেন শশীভূষণবাবু। তার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+