হঠাৎই গ্যাস লিক! জাতীয় সড়ক বন্ধে বিপাকে সাধারণ মানুষ, দেখুন ভিডিও
সাতসকালে দুর্ঘটনা হাওড়ায়। রানিহাটি স্কুল মোড়ের কাছে এলপিজি ট্যাঙ্কার লিক করে বিপত্তি । সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
সাতসকালে দুর্ঘটনা হাওড়ায়। রানিহাটি স্কুল মোড়ের কাছে এলপিজি ট্যাঙ্কার লিক করে বিপত্তি । সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়েই এলাকায় যায় দমকলের একাধিক ইঞ্জিন। পুলিশ দিয়ে এলাকা ঘিরে ফেরা হয়। আশপাশের বাড়ির বাসিন্দাদের সরিয়ে ফেলা হয়।

সাতসকালে হাওড়ার রানিহাটিতে ছয়নম্বর জাতীয় সড়কে বিপত্তি। এলপিজি ট্যাঙ্কার থেকে গ্যাস বেরোতে শুরু করে। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে যায় দমকলের একাধিক ইঞ্জিন। দ্রুত ঘিরে ফেলা হয় এলাকা। পুলিশের তরফে মাইকিং করে এলাকাবাসীদের সতর্ক করা হয়। নিরাপত্তার কারণে ছয় নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications