করোনায় ভীড় রুখতে ব্যবস্থা ব্যবসায়ী সংগঠনগুলির! কলকাতায় দোকান খোলায় জোড়বিজোড় নীতি অনুসরণ
করোনা সংক্রমণে ভীড় রুখতে ব্যবস্থা ব্যবসায়ী সংগঠনগুলির! দোকান খোলায় জোড়বিজোড় নীতি অনুসরণ
শহরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যার জেরে কলকাতা মোটর ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে অটোমোবাইল স্পেয়ার পার্টসের দোকানগুলিকে শুক্রবার থেকে ১০ দিন বন্ধ রাখার আবেদন করেছে। এছাড়াও ৬০ টির বেশি ব্যবসায়িক সংস্থা ভিড় কমাতে সপ্তাহে তিনদিন দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে দোকানদাররা সপ্তাহের জোড়বিজোড় সংখ্যাকে অনুসরণ করছেন।

বেশ কিছু জায়গায় দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত
কলকাতা মোটর ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রীতা মিত্র জানিয়েছেন, তাঁরা তাদের ৬৩০ জন সদস্যকে অনুরোধ করেছেন, আপাতত ৭ দিন দোকান বন্ধ রাখতে। পরিস্থিতি পর্যালোচবা করে দোকান খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। শুক্রবার শহরের প্রিন্সেপ স্ট্রিট, প্রফুল্ল সরকার স্ট্রিটে অটোমোবাইল স্পেয়ার পার্টসের দোকানগুলি বন্ধ ছিল। সংগঠনের নেত্রী জানিয়েছেন, ব্যবসায়ীদের অনেকেই কন্টেইনমেন্ট জোনে থাকেবন। অন্যদিকে রাজ্য সরকার কোনও কোনও জায়গায় লকডাউনের কথা ঘোষণা করেছে। সেই জন্যই ব্যবসায়ী এবং ক্রেতাদের স্বার্থে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত।

সপ্তাহে ৩ দিন দোকান খোলা রাখার সিদ্ধান্ত
শহরের অন্য ব্যবসায়ী সংগঠনগুলির বেশিরভাগই সপ্তাহে ৩ দিন দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। আপাতত একসপ্তাগের জন্য সিদ্ধান্ত নেওয়া হলেও, পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। তারা বলছেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকার নিজেদের মতো করে চেষ্টা করছে। তারাও এই সিদ্ধান্তের পাশে দাঁড়াচ্ছেন।

সোম, বুধ, শুক্রবার অনুসরণ
ব্যবসায়ীদের একটা অংশ সোম, বুধ ও শুক্রবার দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন, ভীড় কমাতে। অন্যদিকে অপর অংশের ব্যবসায়ীরা মঙ্গলবার ও বৃহস্পতিবার দোকান খোলা রাখতে চলেছেন। স্ট্র্যান্ড রোড, নেতাজি সুভাষ রোড এবং ক্যানিং স্ট্রিটের প্রায় ৭০০ দোকানদার সপ্তাহে তিনদিন দোকান খোলা রাখার নীতি অনুসরণ করছেন বলে জানিয়েছেন কলকাতা চেম্বার অপ ট্রেডের প্রেসিডেন্ট সাবির হাজরত।

কোনও কোনও জায়গায় আবার ৪ দিন খোলা
কোনও কোনও জায়গায় আবার মঙ্গলবার থেকে শুক্রবার টানা চারদিন দোকান খোলা রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!












Click it and Unblock the Notifications