শীতের মধ্যেই সুখবর, ফের শুরু হল টয় ট্রেনের যাত্রা

বেশ কিছুদিন বন্ধ থাকার পরে ফের আজ থেকে শুরু হল টয় ট্রেনের যাত্রা। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের মধ্যে যাতায়াত করবে টয় ট্রেন।

বেশ কিছুদিন বন্ধ থাকার পরে ফের আজ থেকে শুরু হল টয় ট্রেনের যাত্রা। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের মধ্যে যাতায়াত করবে টয় ট্রেন। একদিকে লাইন ধসে যাওয়া ও তারপরে মোর্চার আন্দোলনের জেরে বহুদিন টয় ট্রেন যাত্রা বন্ধ ছিল। তবে এবার ফের তা খুলে গিয়েছে।

শীতের মধ্যেই সুখবর, ফের শুরু হচ্ছে টয় ট্রেনের যাত্রা

গোর্খা জনমুক্তি মোর্চার বিক্ষোভের জেরে টয় ট্রেন বন্ধ রাখা হয়েছিল। লাইন মেরামতি করে তা সারানোর কথা জানিয়েছিল রেল কর্তৃপক্ষ। সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়।

দার্জিলিংয়ের টয় ট্রেন হেরিটেজ তকমা পেয়েছে ফলে তা দীর্ঘদিন বন্ধ থাকলে সেই তকমা হারানোর ভয় রয়েছে। সেজন্য রাজ্য সরকারের সহযোগিতায় দ্রুতলয়ে টয় ট্রেনের ট্র্যাক সারানো হয়।

শীতের মধ্যেই সুখবর, ফের শুরু হচ্ছে টয় ট্রেনের যাত্রা

ডিসেম্বরের শেষ সপ্তাহে পাহাড় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীতকালীন উৎসব হবে পাহাড়ে। সেজন্য এখন থেকেই পাহাড়ে সাজো সাজো রব। সেই উৎসবকেই আরও কয়েকগুণ বাড়িয়ে দিল টয় ট্রেনের চালু হওয়া। এমনটাই মনে করছে প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+