মেনে চলতে হবে নির্দিষ্ট নির্দেশিকা! সুন্দরবনে পর্যটনের অনুমতি বন দফতরের
করোনার আতঙ্ক কাটিয়ে এবার সুন্দরবনে যেতে পারবেন পর্যটকরা। বন দফতরের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। ১৫ জুন থেকে সুন্দরবন ফের পর্যটনকদের জন্য খুলে দেওয়া হবে। তবে পর্যটক-সহ বোটচালকদের বেশ কিছু নির্দেশ
করোনার আতঙ্ক কাটিয়ে এবার সুন্দরবনে যেতে পারবেন পর্যটকরা। বন দফতরের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। ১৫ জুন থেকে সুন্দরবন ফের পর্যটনকদের জন্য খুলে দেওয়া হবে। তবে পর্যটক-সহ বোটচালকদের বেশ কিছু নির্দেশিকা মেনে চলতে হবে।

সুন্দরবন খুলছে ১৫ জুন থেকে
দীর্ঘ প্রায় ৩ মাস বন্ধ থাকার পর খুলতে চলেছে দক্ষিণ রায়ের ডেরা। বন দফতরের তরফ থেকে জানানো হয়েছে ১৫ জুন থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে সুন্দরবন।

পর্যটকদের জন্য নির্দেশিকা
পর্যটকদের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ১০ বছরের নিচে এবং ৬৫ বছরের ঊর্ধ্বে কেউ সুন্দরবন ভ্রমণে যেতে পারবেন না। পর্যটকদের মাস্ত পরা জরুরি। রাখতে হবে স্যানিটাইজার।

বোট চালক ও হোটেল মালিকদের প্রতি নির্দেশিকা
বোট চালকদের প্রতি জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, পর্যটকদের বোটগুলিকে স্যানিটাইজ করতে হবে। বোটে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। হোটেলমালিকদের উদ্দেশে বলা হয়েছে, হোটেলগুলির স্যানিটাইজেশনের দিকে নজর দিতে হবে।
এই পরিস্থিতিতে সুন্দরবন ফের নিজের ছন্দে ফেরে কিনা, কিংবা কবে ফেরে, এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications