দিঘায় প্রবল জলোচ্ছ্বাস! তলিয়ে মৃত্যু পর্যটকের

প্রবল জলোচ্ছ্বাসে দিঘায় মৃত্যু হল পর্যটকের। বুধবার সকালে ঘটনাটি ঘটে ওল্ড দিঘার বিশ্ব বাংলা বাংলোর ঘাটে। মৃত পর্যটকের নাম চন্দন মুখোপাধ্যায়। তিনি উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়া বাসিন্দা।

প্রবল জলোচ্ছ্বাসে দিঘায় মৃত্যু হল পর্যটকের। বুধবার সকালে ঘটনাটি ঘটে ওল্ড দিঘার বিশ্ব বাংলা বাংলোর ঘাটে। মৃত পর্যটকের নাম চন্দন মুখোপাধ্যায়। তিনি উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়া বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশি নিরাপত্তাকে ফাঁকি দিয়ে পর্যটকরা নিজেদের মতো জলোচ্ছ্বাস উপভোগ করতে গিয়ে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন দিঘা থানার ওসি।

দিঘায় প্রবল জলোচ্ছ্বাস! তলিয়ে মৃত্যু পর্যটকের

রাজ্যে মৌসুমী বায়ু প্রবেশ করেছে। একইসঙ্গে উত্তাল সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারির কথা জানিয়েছে হাওয়া অফিস। তবে এই জলোচ্ছ্বাস দেখতেই দিঘায় ভিড় জমিয়েছেন পর্যটকরা। এরই মধ্যে বুধবার সকালে দিঘায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্য পর্যটকের পাশাপাশি সকাল সাড়ে ৭ টা নাগাদ ওল্ড দিঘার বিশ্ব বাংলা বাংলোর ঘাটের গার্ডওয়ালের ওপর দাঁড়িয়ে জলোচ্ছ্বাস দেখছিলেন উত্তর ২৪ পরগনার বাসিন্দা চন্দন মুখোপাধ্যায় ও তাঁর পরিবার। আচমকাই ঢেউয়ের ধাক্কায় চন্দন মুখোপাধ্যায় তলিয়ে যান। পরে সকাল সাড়ে ৮ টা নাগাদ দিঘার সিহক ঘাট থেকে তাঁর দেহ উদ্ধার হয়।

দিঘায় প্রবল জলোচ্ছ্বাস! তলিয়ে মৃত্যু পর্যটকের

মৃত চন্দন মুখোপাধ্যায়ের বয়স ৫৮ বছর। ভারতীয় রেলের এই কর্মী মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে। দিঘা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।

জানা গিয়েছে, রবিবার চন্দন মুখোপাধ্যায় তাঁর স্ত্রী নিবেদিতা, ছেলে চিরন্তন ও মেয়ে চন্দ্রানীকে নিয়ে দিঘায় বেড়াতে গিয়েছিলেন।

দিঘা থানার ওসি বাসুকি বন্দ্যোপাধ্যায় জানান, সকাল থেকে সমুদ্রের জলোচ্ছ্বাস দেখার জন্য দিঘার সমুদ্রে পর্যটকদের ভিড় জমেছে দেখার মতো। তাঁদের নিরাপত্তা দিতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। পুলিশি নিরাপত্তাকে ফাঁকি দিয়ে পর্যটকরা নিজেদের মতো জলোচ্ছ্বাস উপভোগ করতে গিয়ে ঘটনাটি ঘটেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+