টয়ট্রেনে সেলফি তুলতে গিয়ে মর্মান্তিক পরিণতি! মৃত্যু হুগলির পর্যটকের

ট্রয় ট্রেনে থেকে সেলফি তোলার সময়ে মৃত্যু হয় এক পর্যটকের। নিজের মোবাইল দিয়ে সেলফি তুলছিল সে। সেই সময় হঠাৎ পড়ে গিয়ে মৃত্যু হয় ওই পর্যটকের

ট্রয় ট্রেনে থেকে সেলফি তোলার সময়ে মৃত্যু হয় এক পর্যটকের। নিজের মোবাইল দিয়ে সেলফি তুলছিল সে। সেই সময় হঠাৎ পড়ে গিয়ে মৃত্যু হয় ওই পর্যটকের । জানা গেছে, বুধবার দার্জিলিঙে এই দুর্ঘটনাটি ঘটেছে। মৃত ওই পর্যটকের নাম প্রদীপ সাক্সেনা। কর্তব্যরত রেলকর্মীরা তাঁকে বারবার বারণ করেন বলে জানা গিয়েছে। তাও শোনেননি। এরপর বাতাসিয়া লুপের কাছে ট্রেন থেকে পড়ে যান প্রদীপ সাক্সেনা।

টয়ট্রেনে সেলফি তুলতে গিয়ে মর্মান্তিক পরিণতি! মৃত্যু হুগলির পর্যটকের

এদিন দুপুরে প্রদীপ সাক্সেনার স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে দার্জিলিং বেড়াতে যাচ্ছিলেন । এরা সকলেই হুগলির বাসিন্দা। প্রদীপ সাক্সেনার সাথে ছিল তার এক বন্ধু এরা এদিন সকালে ট্রয় ট্রেনে এনজেপি থেকে রওনা হয়েছিলেন। লুপের কাছাকাছি আসতেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সেলফি তোলার সময় পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে প্রদীপ সাক্সেনার । এরপর উদ্ধার করে তাঁকে দার্জিলিং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রেফার করে দেন। সেখান থেকে প্রদীপ সাক্সেনাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের পথে নিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তির মৃত্যু হয়। দেহটিকে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+