জঙ্গল সাফারিতে গিয়ে কী কাণ্ড , গণ্ডারের তাড়া খেয়ে উল্টে গেল পর্যটকদের জিপসি গাড়ি
কথায় বলতেই বলে বন্যেরা বনে সুন্দর। আজ জঙ্গলে তাঁদেরই আইন চলে। ঠিক সেই কাণ্ডই ঘটেছে জলদাপাড়া অভয়ারণ্যে। জঙ্গল সাফারিতে গিয়ে গণ্ডারের শিংয়ের গুঁতো খেতে হবে তা কে জানত। উত্তরবঙ্গের জনপ্রিয় পর্যটন কেন্দ্র জলদাপাড়া অভয়ারণ্যে ঘটেছে এই ঘটনা। ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

জঙ্গল সাফারিতে বিপত্তি
জলদাপাড়া অভয়ারণ্য। গণ্ডার, হাতি, বাইসন, হরিণ, চিতাবাঘ। একাধিক বন্য জন্তুর সমাহার উত্তরবঙ্গের এই অভয়ারণ্যে। ডুয়ার্সের অন্যতম জনপ্রিয় এই পর্যটন কেন্দ্র। ডুয়ার্সের যেকটি জঙ্গল রয়েছে তার মধ্যে অন্যতম জলদাপাড়া। জঙ্গল যখন বন্ধ থাকে সেই সময় ছাড়া প্রায় সারা বছরই এখানে পর্যটকদের ভিড় থাকে। জঙ্গল সাফারি যার মূল আকর্ষণ। কিন্তু সেই জঙ্গল সাফারিতে গিয়ে চরম বিপদে পড়তে স্বপ্নেও কল্পনা করতে পারেননি এই পর্যটকের দল।

বন্য গণ্ডরের সামনে পর্যটকদের গাড়ি
জলদা পাড়া জঙ্গলের মেঠো পথ বেয়ে এগিয়ে যাচ্ছিল সাফারি গাড়ি গুলি। এবরো খেবরো রাস্তা। হঠাৎই গাড়ির চালক জানান কাছাকাছিই রয়েছে গণ্ডার। উৎসুখ হয়ে উঠেছিল পর্যটকদের মনয। তাঁরা বারবার জানতে চাইছিলেন কোথায় রয়েছে গণ্ডার। ক্যামেরা তাক করে জঙ্গলের ঝোপের দিকে তাকিয়ে ছিলেন তারা। হঠাৎ করে সাক্ষাৎ যমদূতের মতই উদয় হয় গণ্ডারটি। মুহুর্তে তেড়ে আসে পর্যটকদের গাড়ির দিকে। পিছনে তখন আরেকটি গাড়ি প্রমাদ গুণছে।

কী হল তারপর
গণ্ডারটির মেজাজ যে একেবারেই ভাল ছিল না সেসময় সেটা আর বুঝতে বেশি সময় লাগেনি। একেবারে তীব্র গতিতে পর্যটকদের প্রথমের গাড়িটিতে ধাক্কা মারে গণ্ডার। প্যাক গিয়ারে পিছোপিছোতে একেবারে উল্টে যায় গাড়িটি। আচমা গাড়িটি উল্টে যেতেই আক্রমণে ছেদ টেনে গণ্ডারটি মিলিয়ে যায় জঙ্গলের মধ্যে। পিছনে থাকা গাড়ি এসে উদ্ধার করে বাকি পর্যটকদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি। জঙ্গল সাফারির মজা যে মুহূর্তে বদলে যেতে পারে কান্নায় সেটা স্পষ্ট হয়ে গিয়েছে এই ঘটনা।

সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন পর্যটক
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে ফরেস্ট অফিসার লিখেছেন, জঙ্গল সাফারি এখন ক্রমশ অ্যাডভেঞ্চার স্পোর্টস হয়ে উঠছে। কিন্তু এই অ্যাডভেঞ্চারে যে বিপদও রয়েছে সেটা মনে রাখতে হবে। কাজেই সতর্ক থেকেই কাজ করা ভাল। সেই সঙ্গে রেসকিউ টিমও সবসময় সতর্ক থাকতে হবে। জানা গিয়েছে যে গাড়িটি উল্টে পড়েছিল। সেই গাড়ির মহিলা পর্যটকের পা ভেঙে গিয়েছে। আর গাড়ির চালক আহত হয়েছেন।












Click it and Unblock the Notifications