জলপাইগুড়িতে পুরনো টোটো ভাঙার কাজ শুরু করল প্রশাসন
সমস্ত পুরোনো টোটো রিক্সা চিহ্ণিত করে ভাঙার কাজ শুরু করলো জেলা প্রশাসন। পাশাপাশি নতুন বৈধ্য টোটো রিক্সার রেজিষ্ট্রেশনের কাজ শুরু করা হয়েছে।
সমস্ত পুরোনো টোটো রিক্সা চিহ্ণিত করে ভাঙার কাজ শুরু করলো জেলা প্রশাসন। পাশাপাশি নতুন বৈধ্য টোটো রিক্সার রেজিষ্ট্রেশনের কাজ শুরু করা হয়েছে। আজ জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে পুরোনো বেশ কিছু অবৈধ টোটো রিক্সা চিহ্নিত করে জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয়েছে।

বর্তমানে জলপাইগুড়ি শহরে প্রায় ১০ হাজারের বেশি টোটো রিক্সা চলাচল করে । এর ফলে শহর জুরে প্রতিদিন যানজটের সৃষ্টি হচ্ছে। টোটো রিক্সার চলাচলে লাগাম টানতে রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্ধোগ নেওয়া হয়েছে। ভারত সরকার অনুমদিত যে সমস্ত টোটো রিক্সা কোম্পানি আছে সেই টোটো রিক্সাই একমাত্ৰ রেজিষ্ট্রেশন হবে বলে জানিয়েছেন জেলা মোটর ভিকেলস দপ্তর। সেই রেজিস্ট্রেশনের কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে আজ থেকে।
জেলাতে যে সমস্ত কেন্দ্রীয় সরকার অনুমদিত টোটো রিক্সা কোম্পানি আছে তারা যেন বর্তমানে পুরানো অবৈধ টোটো রিক্সা পরিবর্তে নতুন টোটো রিক্সা কিনলে বিশেষ ছাড়ের ব্যবস্থা করে দেয়। এর পাশাপাশি জলপাইগুড়ি জেলা শাসক অভিষেক তিওয়ারি আজ দুটি নতুন টোটো রিক্সা চালকের হাতে নতুন টোটো রিক্সার রেজিষ্ট্রেশনের কাগজ তুলে দিয়েছেন।
জেলাশাসক জানিয়েছেন, এখনকার এই টোটো রিক্সায় কোনও প্রকার দুঘটনা ঘটলে বিমার সুযোগ পাবেন চালক ও যাত্রীরা। জলপাইগুড়ি পরিবহন দপ্তরের আঞ্চলিক পরিবহন আধিকারিক ভূটিয়া জানিয়েছেন, আমাদের কাছে সরকারি যে নতুন নিয়মাবলী এসেছে সেই মোতাবেক নতুন টোটো রিক্সা রেজিষ্ট্রেশন করা হচ্ছে।












Click it and Unblock the Notifications