রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ছুঁই ছুঁই! কলকাতাতেও নতুন রেকর্ড
রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ছুঁই ছুঁই। মঙ্গলবার ৮৫০ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। সেখানে বুধবার আক্রান্তের সংখ্যা ৯৮৬ জন। এদিন মৃত্যু হয়েছে ২৩ জনের। হাসপাতাল থেকে ছাড়া
রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ছুঁই ছুঁই। মঙ্গলবার ৮৫০ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। সেখানে বুধবার আক্রান্তের সংখ্যা ৯৮৬ জন। এদিন মৃত্যু হয়েছে ২৩ জনের। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫০১ জন।

রাজ্যে আক্রান্ত ২৪৮২৩ জন
বুধবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৮৬ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ২৪৮২৩ জন। সংক্রিয় আক্রান্তের সংখ্যা ৭৭০৫ জন।

কলকাতায় রেকর্ড সংখ্যক আক্রান্ত
গত দিনগুলির মতো এদিনও কলকাতায় সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এদিনও কলকাতার ধারে কাছে পাওয়া যায়নি অন্য কোনও জেলাকে। এদিন কলকাতায়, ৩৬৬ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১, কোচবিহারে ১, দার্জিলিং-এ ৩২, জলপাইগুড়িতে ১০, উত্তর দিনাজপুরে ৩, মালদহে ৪৫, মুর্শিদাবাদে ৬, নদিয়ায় ১০, বীরভূম ২, পুরুলিয়ায় ১০, বাঁকুড়ায় ১০, পশ্চিম মেদিনীপুরে ১, পূর্ব মেদিনীপুরে ১০, পূর্ব বর্ধমানে ৪, পশ্চিম বর্ধমানে ৬, হাওড়ায় ১০৬, হুগলিতে ৩৬, উত্তর ২৪ পরগনায় ২২৩, দক্ষিণ ২৪ পরগনায় ১০৩ জন আক্রান্ত হয়েছেন।
লকাতায় এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন, ৮০৪৬ জন। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা ও হাওড়া। আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৩৫৩ এবং ৩৩৯৮ জন। কলকাতায় ৪৭৮৮ জনের করোনা মুক্তি ঘটেছে।

এদিন মুক্তি পেয়েছেন ৫০১ জন
এখনও পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৬২৯১ জন। গত ২৪ ঘন্টায় ৫০১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে কলকাতায়, ৯৮ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা ও হাওড়া। যথাক্রমে ৯০ ও ৭৪ জন। এদিন সুস্থ হওয়ার গড় কমেছে মঙ্গলবারের থেকে। মঙ্গলবার যেখানে সুস্থ হওয়ার গড় ছিল ৬৬. ২৪% সেখানে বুধবার তা কমে দাঁড়িয়েছে ৬৫.২২ %তে।

মৃত্যু হয়েছে ২৩ জনের
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২৩ জনের। মঙ্গলবার ২৫ জনের মৃত্যু হয়েছিল। মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৮২৭-এ।

কলকাতায় মৃত্যু ৪৪৪ জনের
এদিন যে ২৩ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে ৬ জন কলকাতার। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ৪৪৪ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ১৪৪ জনের। এরপরেই রয়েছে হাওড়া, সেখানে ১১৪ জনের মৃত্যু হয়েছে। এদিন উত্তর ২৪ পরগনায় ৬ জন ও হাওড়ায় ৫ জনের মৃত্যু হয়েছে।












Click it and Unblock the Notifications