বাড়ছে সুস্থতার হার! করোনায় আক্রান্ত ও মৃত্যুতে সবার আগে ঊঃ ২৪ পরগনা, জেনে নিন আপনার জেলার অবস্থা

রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা এবার ৩২৭৪ জন। শনিবারের থেকে এদিন আক্রান্তের সংখ্যা বেশ কিছুটা বেড়েছে। এদিন মৃত্যু হয়েছে ৫৭ জনের। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩০৪৮ জন।

রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা এবার ৩২৭৪ জন। শনিবারের থেকে এদিন আক্রান্তের সংখ্যা বেশ কিছুটা বেড়েছে। এদিন মৃত্যু হয়েছে ৫৭ জনের। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩০৪৮ জন।

রাজ্যে আক্রান্ত ১,৩৮, ৮৭০ জন

রাজ্যে আক্রান্ত ১,৩৮, ৮৭০ জন

রবিবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২৭৪ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১,৩৮, ৮৭০ জন। সংক্রিয় আক্রান্তের সংখ্যা ২৮,০৬৯ জন।

আক্রান্তের নিরিখে ফের কলকাতাকে পিছনে ফেলল উত্তর ২৪ পরগনা

আক্রান্তের নিরিখে ফের কলকাতাকে পিছনে ফেলল উত্তর ২৪ পরগনা

এদিন উত্তর ২৪ পরগনায় সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। একেবারে পিছনেই রয়েছে কলকাতা। এদিন কলকাতায় ৫৬৩ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১৩, কোচবিহারে ৫৯, দার্জিলিং ৬২, কালিম্পং ৪, জলপাইগুড়িতে ৭২, উত্তর দিনাজপুরে ৩০, দক্ষিণ দিনাজপুরে ৯৭, মালদহে ১০২, মুর্শিদাবাদে ৮৬, নদিয়ায় ১০৮, বীরভূম ৪২, পুরুলিয়া ৬৫, বাঁকুড়ায় ১০৫, পশ্চিম মেদিনীপুরে ২৮৫, পূর্ব মেদিনীপুরে ২০৯, পূর্ব বর্ধমানে ২১, পশ্চিম বর্ধমানে ১০৪, হাওড়া ১৫৯, হুগলিতে ১৮০, উত্তর ২৪ পরগনায় ৬৯৬, দক্ষিণ ২৪ পরগনায় ১৮৭ জন আক্রান্ত হয়েছেন।

কলকাতায় এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৬,২৫৭ জন। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা ও হাওড়া। আক্রান্তের সংখ্যা যথাক্রমে ২৯৩১৫ এবং ১২৩৫২ জন। কলকাতায় ২৯১৯৩ জনের করোনা মুক্তি ঘটেছে।

এদিন মুক্তি পেয়েছেন ১০৮০০৭ জন

এদিন মুক্তি পেয়েছেন ১০৮০০৭ জন

এখনও পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১০৮০০৭ জন। গত ২৪ ঘন্টায় ৩০৪৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে উত্তর ২৪ পরগনা এবং কলকাতায়। সংখ্যাটা হল ৫৭৫ করে। তারপরেই রয়েছে পূর্ব মেদিনীপুর(২২০) ও হাওড়া(১৭৭)।

বেড়েছে সুস্থতার হার

বেড়েছে সুস্থতার হার

অন্যদিনের তুলনায় রবিবার আরও বেড়েছে সুস্থতার হার। শনিবার যেখানে সুস্থতার হার ছিল ৭৭.৪১%, সেখানে রবিরার সুস্থতার হার ৭৭.৭৮%।

মৃত্যু হয়েছে ৫৭ জনের

মৃত্যু হয়েছে ৫৭ জনের

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫৭ জনের। শনিবার ৪৮ জনের মৃত্যু হয়েছিল। মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ২৭৯৪-তে।

কলকাতায় মৃত্যু ১১৭৪ জনের

কলকাতায় মৃত্যু ১১৭৪ জনের

এদিন যে ৫৭ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে ৮ জন কলকাতার। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ১১৭৪ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ৬৪৭ জনের। এদিন সেখানে ১৮ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে হাওড়া, সেখানে ৩২৯ জনের মৃত্যু হয়েছে। এদিন হাওড়া ও হুগলিতে যথাক্রমে ৫ ও ৬ জনের মৃত্যু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+