করোনায় বাড়ল সুস্থতার হার! মৃত্যুতে আগে কলকাতা, সংক্রমণে উত্তর ২৪ পরগনা, জেনে নিন বাকি জেলার তথ্য

রাজ্যে আরও বাড়ল সুস্থতার হার। এদিন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩০১৯ জন। গত কয়েকদিনের মতোই আক্রান্তের সংখ্যাটা সুস্থ হওয়াদের থেকে কম। এদিন মৃত্যু হয়েছে ৫০ জনের। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩

রাজ্যে আরও বাড়ল সুস্থতার হার। এদিন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩০১৯ জন। গত কয়েকদিনের মতোই আক্রান্তের সংখ্যাটা সুস্থ হওয়াদের থেকে কম। এদিন মৃত্যু হয়েছে ৫০ জনের। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৩০৮ জন।

রাজ্যে আক্রান্ত ১,৫৯,৭৮৫ জন

রাজ্যে আক্রান্ত ১,৫৯,৭৮৫ জন

রবিবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০১৯ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১,৫৯,৭৮৫ জন। সংক্রিয় আক্রান্তের সংখ্যা ২৫, ৬৫৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১,৩০,৯৫২ জন। গত ২৪ ঘন্টায় ৩৩০৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে উত্তর ২৪ পরগনা(৫৪৫) এবং কলকাতায়(৪৭২)। তারপরেই রয়েছে পূর্ব মেদিনীপুর( ২৬২) এবং দক্ষিণ ২৪ পরগনা ( ২৪৮)।

আক্রান্তের নিরিখে ফের এগোল উত্তর ২৪ পরগনা

আক্রান্তের নিরিখে ফের এগোল উত্তর ২৪ পরগনা

এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে উত্তর ২৪ পরগনায়। এর পরেই রয়েছে কলকাতা। আক্রান্তের নিরিখে প্রথম ও দ্বিতীয় স্থান দখলের লড়াইটা উত্তর ২৪ পরগনা ও কলকাতার মধ্যেই। এদিন কলকাতায় ৪২৮ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১০৮, কোচবিহারে ৭৮, দার্জিলিং ৯১, কালিম্পং ৩, জলপাইগুড়িতে ৬৭, উত্তর দিনাজপুরে ৪৮, দক্ষিণ দিনাজপুরে ৩৭, মালদহে ৫৭, মুর্শিদাবাদে ৮৬, নদিয়ায় ১৪৪, বীরভূম ৩৭, পুরুলিয়া ৯১, বাঁকুড়ায় ৭৭, ঝাড়গ্রাম ১৫, পশ্চিম মেদিনীপুরে ১৯৪, পূর্ব মেদিনীপুরে ১৪৬, পূর্ব বর্ধমানে ৫৫, পশ্চিম বর্ধমানে ১৬৬, হাওড়া ১৬৭, হুগলিতে ১২৮, উত্তর ২৪ পরগনায় ৫৯৪, দক্ষিণ ২৪ পরগনায় ২০২ জন আক্রান্ত হয়েছেন।


কলকাতায় এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৯,৭১৩ জন। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা। আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৩,৪০১, ১৩,৩৩৮ এবং ১১, ১৬০ জন। কলকাতায় ৩৩, ৪৬৪ জনের করোনা মুক্তি ঘটেছে।

ক্রমাগত বাড়ছে সুস্থতার হার

ক্রমাগত বাড়ছে সুস্থতার হার

অন্যদিনের তুলনায় রবিবার আরও বেড়েছে সুস্থতার হার। মঙ্গলবার যেখানে সুস্থতার হার ছিল ৭৯.১০%, সেখানে গত বুধবার সুস্থতার হার ৭৯.৭৫%। শনিবার সুস্থতার হার ছিল ৮১.৪২% এবং রবিবারে ৮১.৯৬%।

মৃত্যু হয়েছে ৫০ জনের

মৃত্যু হয়েছে ৫০ জনের

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫০ জনের। শনিবার মৃত্যু হয়েছিল ৫৩ জনের। মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৩১৭৬-এ।

কলকাতায় মৃত্যু ১২৮০ জনের

কলকাতায় মৃত্যু ১২৮০ জনের

এদিন যে ৫০ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে ১৯ জন কলকাতার। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ১২৮০ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ৭২৬ জনের। এদিন সেখানে ৭ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে হাওড়া, সেখানে ৩৬৬ জনের মৃত্যু হয়েছে। তারপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে ১৯৭ জনের মৃত্যু হয়েছে। এদিন হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় যথাক্রমে ৩ ও ২ জনের মৃত্যু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+