করোনায় বাড়ছে সুস্থতা! কলকাতার প্রায় দ্বিগুণ সংক্রমণ উত্তর ২৪ পরগনায়, জেনে নিন বাকি জেলার অবস্থা

রাজ্যে আরও বাড়ল সুস্থতার হার। এদিন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৯৭৬ জন। গত কয়েকদিনের মতোই আক্রান্তের সংখ্যাটা সুস্থ হওয়াদের থেকে কম। এদিন মৃত্যু হয়েছে ৫৬ জনের।

রাজ্যে আরও বাড়ল সুস্থতার হার। এদিন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৯৭৬ জন। গত কয়েকদিনের মতোই আক্রান্তের সংখ্যাটা সুস্থ হওয়াদের থেকে কম। এদিন মৃত্যু হয়েছে ৫৬ জনের। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩২৯৭ জন।

রাজ্যে আক্রান্ত ১, ৬৮, ৬৯৭ জন

রাজ্যে আক্রান্ত ১, ৬৮, ৬৯৭ জন

বুধবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯৭৬ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১,৬৮,৬৯৭ জন। সংক্রিয় আক্রান্তের সংখ্যা ২৪,৪৪৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১,৪০, ৯১৩ জন। গত ২৪ ঘন্টায় ৩২৯৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে কলকাতায়(৬১৭) এবং উত্তর ২৪ পরগনা(৬১৪)। তারপরেই রয়েছে হাওড়া( ২৫৪)
এবং দক্ষিণ ২৪ পরগনা ( ২০৭)।

কলকাতার প্রায় দ্বিগুণ সংক্রমণ উত্তর ২৪ পরগনায়

কলকাতার প্রায় দ্বিগুণ সংক্রমণ উত্তর ২৪ পরগনায়

এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে উত্তর ২৪ পরগনায়। এর পরেই রয়েছে কলকাতা। এদিন কলকাতায় ৩৯৩ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১০৩, কোচবিহারে ১২৬, দার্জিলিং ৮৭, কালিম্পং ৭, জলপাইগুড়িতে ১২৪, উত্তর দিনাজপুরে ৪০, দক্ষিণ দিনাজপুরে ৪৪, মালদহে ৩৪, মুর্শিদাবাদে ৫৪, নদিয়ায় ৭০, বীরভূম ৪০, পুরুলিয়া ৬০, বাঁকুড়ায় ১০৩, ঝাড়গ্রাম ৩, পশ্চিম মেদিনীপুরে ১২৯, পূর্ব মেদিনীপুরে ১৪৪, পূর্ব বর্ধমানে ৫৩, পশ্চিম বর্ধমানে ১০০, হাওড়া ১৫০, হুগলিতে ২৪৭, উত্তর ২৪ পরগনায় ৭২৮, দক্ষিণ ২৪ পরগনায় ১৩৭ জন আক্রান্ত হয়েছেন।

ক্রমাগত বাড়ছে সুস্থতার হার

ক্রমাগত বাড়ছে সুস্থতার হার

অন্যদিনের তুলনায় বুধবার আরও বেড়েছে সুস্থতার হার। গত সপ্তাহের মঙ্গলবার যেখানে সুস্থতার হার ছিল ৭৯.১০%, গত বুধবার সুস্থতার হার ৭৯.৭৫%। শনিবার সুস্থতার হার ছিল ৮১.৪২% এবং রবিবারে ৮১.৯৬%। মঙ্গলবার ছিল ৮৩.০৪% এবং বুধবারে তা হয়েছে ৮৩.৫৩%।

মৃত্যু হয়েছে ৫৬ জনের

মৃত্যু হয়েছে ৫৬ জনের

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫৬ জনের। শনিবার মৃত্যু হয়েছিল ৫৫ জনের। মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৩৩৩৯-এ।

কলকাতায় মৃত্যু ১৩১৮ জনের

কলকাতায় মৃত্যু ১৩১৮ জনের

এদিন যে ৫৬ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে ১৭ জন কলকাতার। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ১৩১৮ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ৭৫৭ জনের। এদিন সেখানে ৬ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে হাওড়া, সেখানে ৩৮৫ জনের মৃত্যু হয়েছে। তারপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে ২১৮ জনের মৃত্যু হয়েছে। এদিন হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় যথাক্রমে ১১ ও ৫ জনের মৃত্যু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+