কলকাতা ও নৈহাটি স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কচ্ছপ উদ্ধার
আবারও ট্রেন থেকে বিপুল পরিমাণ কচ্ছপ উদ্ধার। যার মধ্যে দুটি পিকক সফট সেল প্রজাতি ও দুটি গাঙ্গিও প্রজাতির কচ্ছপ উদ্ধার হয়।সব মিলিয়ে মোট কচ্ছপ ৫২৩ টি উদ্ধার হয়।
আবারও ট্রেন থেকে বিপুল পরিমাণ কচ্ছপ উদ্ধার। যার মধ্যে দুটি পিকক সফট সেল প্রজাতি ও দুটি গাঙ্গিও প্রজাতির কচ্ছপ উদ্ধার হয়।সব মিলিয়ে মোট কচ্ছপ ৫২৩ টি উদ্ধার হয়। গ্রেফতার দুই। ধৃতদের বাড়ি সুন্দর বন এলাকায়। উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে নিয়ে আসা হচ্ছিল।

ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের যৌথ তল্লাশি চালায় দুটি স্টেশনে । কলকাতা স্টেশন ও নৈহাটি স্টেশনে। তারা সূত্র মারফত খবর পেয়ে আজ ভোরে এই দুটি স্টেশন এ ওত পেতে ছিল।তাদের কাছে খবর ছিল পূর্বাঞ্চল এক্সপ্রেস এ প্রচুর পরিমান কচ্ছপ আসছে তার মধ্যে কিছু মাল নৈহাটি স্টেশন এ নামাবে আর বাকিটা কলকাতা স্টেশন এ নামবে। সেই মতো দুটি স্টেশন এ অফিসাররা ছিল।
নৈহাটি স্টেশনে ব্যাগের মধ্যে থেকে কচ্ছপ উদ্ধার হয়। সেই ট্রেন কলকাতা স্টেশন ঢুকতেই ট্রেনে তল্লাশি চালানো হয়। দেখা যায় সিটের নীচে লাইন দিয়ে সাজানো প্রচুর ব্যাগ। সেই ব্যাগ খুলতেই তার মধ্যে বস্তায় ভরা কচ্ছপ উদ্ধার হয়। সেখান থেকে দুজনকে ধরা হয়। তাদের নিয়ে চলে আসা হয় সল্টলেকের রেসকিউ সেন্টারে। ধৃতদের আগামিকাল কোর্টে তোলা হবে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications