ভারী বৃষ্টি স্বাধীনতা দিবসেও, কী বলছে হাওয়া অফিস বিস্তারিত জেনে নিন
উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। এমনটাই জানাল আবহাওয়া দফতর। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস
উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে।
এমনটাই জানাল আবহাওয়া দফতর।

বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। নিম্নচাপ অক্ষরেখার সঙ্গে হিমালয়ের পাদদেশে মৌসুমী অক্ষরেখার অবস্থানের কারণে এই পূর্বাভাস।

নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার জেরে কলকাতাসহ দক্ষিণবঙ্গের সর্বত্র আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং বীরভূমে।












Click it and Unblock the Notifications