বড়সড় ধসের আশঙ্কায় দিন গুনছে বঙ্গ-বিজেপি! শেষ বেলায় বাবুলের গড়ে 'গেম' খেললেন মুকুল

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকেই বে-সুর বাজছে বিজেপিতে। ইতিমধ্যে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায়। আর এরপর থেকে আরও সুর চওড়া হয়েছে। বিভিন্ন জায়গা থেকে একের পর এক নেতা কার্যত বিদ্রোহের সুর চড়াচ্ছে।

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকেই বে-সুর বাজছে বিজেপিতে। ইতিমধ্যে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায়। আর এরপর থেকে আরও সুর চওড়া হয়েছে। বিভিন্ন জায়গা থেকে একের পর এক নেতা কার্যত বিদ্রোহের সুর চড়াচ্ছে। কেউ বলছেন দলে সম্মান নেই আবার কেউ বলছেন মুকুল রায়কে যোগ্য সম্মান দেওয়া হয়নি।

তাই দল ছাড়ব। ইতিমধ্যে একাধিক জেলা সভাপতি পদত্যাগ করেছেন। এবার কি আরও বড়সড় ভাঙনের অপেক্ষ বিজেপিতে?

শেষের শুরু!

শেষের শুরু!

শেষের শুরু বলে ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন মুকুল রায়। দল ভাঙানোর খেলাতেও নেমে পড়েছেন তিনি। তৃণমূলে যোগ দিয়ে ইতিমধ্যে ১০বিধায়ককে ফোন করেছেন মুকুল রায়। তালিকাতে রয়েছে আরও দুই সাংসদও। সূত্রের খবর, মোট ৩৫ বিজেপি নেতাকে ইতিমধ্যে তৃণমূলে যোগ দেওয়ার জন্যে আবেদন জানিয়েছেন তিনি। ইতিমধ্যে বিজেপির শক্তঘাঁটিতে হুল ফুটিয়েছেন মুকুল। আর এরপরেই তাঁর হুঁশিয়ারি, ওদের শেষের শুরু...! এবার আরও শক্ত ঘাঁটিতে পা রাখতে চলেছেন মুকুল।

আলিপুরদুয়ারে ভাঙন!

আলিপুরদুয়ারে ভাঙন!

মুকুলের হাত ধরে শক্ত ঘাঁটি আলিপুরদুয়ারে বড়সড় ভাঙন ধরেছে। জেলা সভাপতিকে ছিনিয়ে নিয়েছেন মুকুল। তাঁর সঙ্গেই তৃণমূলে যোগ দিয়েছেন আরও বেশ কয়েকজন বিজেপি নেতা। যা কিনা উত্তরে বিজেপিতে বড় ভাঙন। এই জেলাতে এবার বিধানসভাতে একটা আসনও পায়নি শাসকদল তৃণমূল। আর সেখানে বিজেপির সংগঠনকে নাড়িয়ে দিলেন মুকুল।

শাসকদলের পথে তিন বিধায়ক!

শাসকদলের পথে তিন বিধায়ক!

দিলীপ ঘোষের দাবি কেউ বিজেপি ছেড়ে যাবে না। কিন্তু আদঊতে একের পর এক নেতা যেভাবে বিদ্রোহের সুর চড়াতে শুরু করেছেন তাতে যে কোনও মুহূর্তে ঘর ছাড়খার হতে বাধ্য। অন্যদিকে কানাঘুষো শোনা যাচ্ছে, আগামী মাসেই বিজেপি ছেড়ে তৃণমূলের পথে বিজেপির তিন বিধায়ক। ইতিমধ্যে তাঁদের সঙ্গে মুকুলের পাকা কথাও হয়ে গিয়েছে বলে খবর। যদিও এই বিষয়ে একেবারেই স্পিকটি নট শাসকদল তৃণমূল।

বড়সড় ভাঙনের অপেক্ষায় বিজেপি!

বড়সড় ভাঙনের অপেক্ষায় বিজেপি!

সাংগঠনিক ভাবে বিজেপিকে দুর্বল করে দেওয়া টার্গেট মুকুলের। আর তাই ধীরে ধীরে পায়ের মাটি হালকা করতে ক্রমশ ঘুঁটি সাজাচ্ছেন চাণক্য। আর সেই লক্ষ্যে এবার বাবুলের খাস তালুক আসানসোলে বড়সড় ভাঙন ধরাতে চলেছেন মুকুল। জানা গিয়েছে, তৃণমূলে যোগ দিতে চলেছেন আসানসোলের জেলা সম্পাদক মদনমোহন চৌবেও। প্রায় কয়েকশ নেতা-কর্মীকে নিয়ে বিজেপি ছাড়তে চলেছেন মোদনমোহনবাবু। রাজ্যের এক মন্ত্রীর হাত ধরে বিজেপিতে নাম লেখাবেন তিনি। আসানসোল উত্তর কেন্দ্র একটা সময় প্রার্থীও হয়েছিলেন তিনি। জিততে না পারলেও আসানসোলের বুকে বিজেপির সংগঠনকে মজবুত করেছিলেন তিনি। তাঁর তৃণমূল ট্যাগ অবশ্যই বিজেপির কাছে বড়সড় ঢাক্কা হবে বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+