চাকরি দেওয়ার নামে লক্ষ টাকা হাতানোর অভিযোগ 'প্রভাবশালী' তৃণমূল নেতার বিরুদ্ধে
টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ! আর এই অভিযোগে একেবারে উত্তাল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে। স্থানীয় দাপুটে তৃণমূল নেতা শিব শংকর নায়েক এলাকার একাধিক চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেননি বলে অভিযোগ। এমনকি
টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ! আর এই অভিযোগে একেবারে উত্তাল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে। স্থানীয় দাপুটে তৃণমূল নেতা শিব শংকর নায়েক এলাকার একাধিক চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেননি বলে অভিযোগ। এমনকি লক্ষ লক্ষ টাকা প্রার্থীদের কাছ থেকে নিয়েছেন বলে দাবি।

এমন পরিস্থিতিতে বারবার তার বাড়িতে গেলেও কোনরকম সুরাহা মেলেনি। এমনকি বাড়িতে থাকা কুকুর চাকরি প্রার্থীদের দিকে এগিয়ে দেওয়ার মতো মারাত্মক অভিযোগ ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। যা নিয়ে ক্রমশ চাপা উত্তেজনা তৈরি হচ্ছিল এলাকায়।
বিশেষ করে নিয়োগ দুর্নীতির ঘটনায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের পর থেকেই ক্ষোভ তৈরি হচ্ছিল চাকরি প্রার্থীদের মধ্যে। এরপরেই আজ শনিবার সকালে স্থানীয় ওই দাপুটে তৃণমূল নেতার বাড়িতে চড়াও হয় চাকরি প্রার্থী এবং তাঁদের আত্মীয়রা। আর তা আঁচ পেয়েই বাড়ি থেকে চম্পট দেয় ওই তৃণমূল নেতা।
তাঁকে না পেয়ে একেবারে উত্তেজিত হয়ে ওঠে চাকরিপ্রার্থীরা। রীতিমত বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। কিন্তু দীর্ঘক্ষণ ধরে ওই তৃণমূল নেতা দেখা না করায় উত্তেজিত চাকরি প্রার্থী এবং তাঁদের আত্মীয়রা চড়াও হয় ওই তৃণমূল নেতার স্ত্রী এবং ও ছেলের উপর।
তাঁদের বেধড়ক মারধর করে চাকরিপ্রার্থীরা। এই মুহূর্তে গোটা ঘটনা ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। চাকরি প্রার্থীদের অভিযোগ, দিনের পর চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন শিবশঙ্কর। গ্রুপ ডি'তে চাকরি করিয়ে দেওয়ার আশ্বাসও নাকি ওই তৃণমূল নেতা তাঁদের দিয়েছিলেন বলে দাবি প্রার্থীদের।
কিন্তু টাকা দেওয়ার পরেও কেউ চাকরি পায়নি বলেও দাবি তাঁদের। আর এই বিষয়ে বারবার দেখা করতে আসলে বাড়ির কুকুর এগিয়ে দেওয়ার মতো মারাত্মক অভিযোগ ওই অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে করেছেন চাকরি প্রার্থীরা। এই ঘটনা সামনে আসার পরেই চরম অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতা।
যদিও অবিলম্বে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে। তাঁদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলে কনও দুর্নীতিকে প্রশয় দেওয়া হবে না। ফলে ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস শাসকদলের।
তবে ঘটনার পরেই বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনায় উত্তেজনা রয়েছে।












Click it and Unblock the Notifications