Tomato Price in Kolkata: দেশের মধ্যে কলকাতায় কেন সর্বাধিক টম্যাটোর দাম, পাইকারি বাজারেই লুকিয়ে আসল রহস্য
শেষ পাতে চাটনি থেকে রান্নায় স্বাদ বাড়াতে টম্যাটোর জুড়ি নেই। বাঙালি মাত্রই রসে পদে খেতে ভালবাসে। কিন্তু স্বাদ বাড়ানোয় আর মন দেওয়া যাচ্ছে না। ১৫৫ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে টমেটো। গোটা দেশের সব শহরের মধ্যে কলকাতাতেই সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে টমেটো।
দাম চুরি হচ্ছে পাইকারি বাজারেই। গতকাল শহরের সবচেয়ে বড় পাইকারি বাজার কোলে মার্কেটে হানা দিয়েছিলেন টাস্ক ফোর্সের সদস্যরা। সেখানে খোঁজ করতেই বেড়িয়ে পড়ে হঠাৎ করে আকাশ ছোঁয়া দামের আসল কারণ। পাইকারি বাজারে দেদারে দাম চোরেরা ঘুরে বেড়াচ্ছে।

৫ কেজি টম্যাটো-ভেন্টির দাম চড়া হারে বিক্রি করছে তারা। টাস্ক ফোর্সের প্রতিনিধিদের দেখেই দাম কমিয়ে বলতে শুরু করেন পাইকারি ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ী ক্রেতারাই টাস্কফোর্সের সামনে ফাঁস করে দেন সত্যিটা। শেষে কত টাকায় কোন সবজি বিক্রি করতে হবে সেটার দর বেঁধে দেন টাস্ক ফোর্সের প্রতিনিধিরা। কিন্তু প্রশ্ন উঠছে সেই দামে কি সত্যিই পাইকারি বাজারে সবজি বিক্রি হবে? নাকি টাস্ক ফোর্স যাওয়ার পরে আবার আগের দামেই ফিরে যাবেন দাম চোর বিক্রেতারা।
গোটা দেশের সব মেট্রো শহরের মধ্যে কলকাতাতেই টম্যাটোর দাম সর্বাধিক। ১৫০ থেকে ১৫৫ টাকা দলে খুচরো বাজারে বিক্রি হচ্ছে টমেটো। যাকে বলে টম্যাটের দামের ঝাঁঝে নাজেহাল দশা বাঙালির। রান্নায় টমোটো না হলে স্বাদ বাড়ে না। কিন্তু এতোটাই দাম যে টমেটো না কিনেই বাজার করে নিয়ে যাচ্ছেন আম জনতা। চাটনি খাওয়ার ইচ্ছে চেপে রাখতে হচ্ছে। এদিকে আষাঢ় মাস চলছে এই সময়ে বিয়ের অনুষ্ঠান হয়ে থাকে। টমোটো বিয়ের রান্নায় অপরিহার্য। সেক্ষেত্রে ক্যাটারারা প্লেটের দামও বাড়িয়ে দিচ্ছেন। দাম বাড়ছে রেস্তোরাঁর খাবারেরও।
গোটা দেশের মধ্যে কলকাতাতেই টম্যাটোর দাম সর্বািধক। মুম্বইয়ে ৫৮টা কেজি। রাজধানী দিল্লিতে ১১০ টাকা এবং চেন্নাইয়ে দাম ১১৭ টাকা কেজি। এদিকে গোটা দেশে পাইকারি বাজারে ৮২ টাকা কেজি দরের বেশি টাকায় বিক্রি হচ্ছে না টম্যাটো।












Click it and Unblock the Notifications