Tomato Price Hike: চাইনিজ, বিরিয়ানি থেকে স্যালাড সবকিছুরই চড়বে দাম, কেন জেনে নিন
Tomato Price Hike: বাজারে যাওয়া ছেড়েই দিতে হবে। এমন কঠিন পরিস্থিতি হয়েছে সবজির দামের। সব সবজির দাম আকাশ ছোঁয়া। বাড়িতে রান্নার পাট তুলে দিয়ে রেস্টুরেন্টে বা সুইডি-জোম্যাটোতে খাবার অর্ডার করেও লাভ নেই। কারণ টম্যাটো আর সবজির দাম যে হারে বেড়েছে তাতে রেস্তোরাঁর খাবার খাওয়াটা বিলাসিতা বলে মনে হবে।
টমেটো বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকা কিলো দরে। ভারতের সব মেট্রো শহরের থেকে কলকাতায় টমেটোর দাম সবচেয়ে বেশি। ভাবলেই অবাক লাগছে। সাধারণত অবাঙালি রান্নায় টম্যাটোর ব্যবহার বেশি হয়। বাঙালি রান্নায় টমেটো ব্যবহার হলেও সেটা সেই মাত্রায় নয়। চাটনিতেই যা বেশি টম্যাটোর প্রয়োজন হয় বাঙালির। কিন্তু তারপরেও হঠাৎ করে কলকাতায় টমেটোর এই দাম বেড়ে যাওয়া তাও আবার এরকম রেকর্ড পরিমানে অবিশ্বাস্য বললে ভুল হবে না।

অনেকেই এর জন্য অন্য রাজ্যকে দায়ী করছে। কিন্তু বাজারে যে কালো বাজারি একেবারেই হচ্ছে না সেকথা বললে ভুল হবে। গত ২ দিন ধরে শহরের বিভিন্ন পাইকারি এবং খুচরো বাজারে হানা দিয়েছে টাস্ক ফোর্স। তাতে দেখা গিয়েছে শিয়ালহ কোলে মার্কেটের মতো সবচেয়ে বড় পাইকারি সবজির বাজারে চড়া দামে সব সবজি বিক্রি হচ্ছে। কেন তার কারণ কিন্তিু বিক্রেতারা ব্যাখ্যা করতে পারেননি। কাজেই ফাটকা কারবারি যে চলছে তাতে কোনও সন্দেহ নেই। পুরোটাই বর্ষার উপরে দোষ দিয়ে দিলে হবে না।
বর্ষার বৃষ্টির কারণে সবজি উৎপাদন প্রভাব পড়েছে তাতে কোনও সন্দেহ নেই। তবে তার জন্য এতোটা সংকট তৈরি হবে এমনটা ভাবা যায না। আর এখন যে আধুনিক সব পদ্ধতি এবং উপকরণ দিয়ে চাষ হয় তাতে টমেটো গাছে মড়ক লেগেছে একথা বলা যায় না। মোটের উপর কারণ যাই হোক। ধাক্কাটা কিন্তু সেই মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের উপরে গিয়েই পড়ছে।

তার উপরে উৎসবের মরশুম আসছে সামনে। সদ্য ইদ গেল। সামনে রাখি, গমেশ চতুর্থী, পুজো তো রয়েইছে। এই সময়ে বাজারে ভিড় বাড়বে। সেই সঙ্গে বাইরে খাওয়াদাওয়াও বাড়বে। বিরিয়ািন থেকে চাইনিজ নিদেন পক্ষে রোল কিছু না কিছুতে তো মজবেই মানুষ। কিন্তু এবার যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে রেস্তোরাঁর খাবারের দামও চড়া হতে শুরু করবে। এমনকী সাদামাটা স্যালাডেও দাম বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
কাজেই সুইগি-জোম্যাটোতে খাবার অর্ডার করলেই যে নিশ্চিন্ত হয়ে যাওয়া যাবে এমনটা ভাবার কোনও কারণ নেই। অন লাইনে খাবার ডেলিভারিও দামি হয়ে উঠবে এমনই আশঙ্কা করা হচ্ছে। তাতে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে তাতে কোনও সন্দেহ নেই। মোটের উপরে টমেটোর দামের প্রভাব পড়তে চলেছে রেস্তোরাঁর খাবারও।












Click it and Unblock the Notifications