শীতের শুরুতে ছন্দপতন! নিম্নচাপের জেরে বাড়ছে তাপমাত্রা, কী জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস
বর্তমানে কয়েকদিন ধরে কলকাতার তাপমাত্রা প্রায় ২০° সেলসিয়াস থেকে শুরু হচ্ছে। ধীরে ধীরে সেই তাপমাত্রা বেড়ে দুপুরের দিকে প্রায় ২৮° থেকে ২৯°সেলসিয়াসের মধ্যেই থাকে। আজকের আবহাওয়া অনুযায়ী আকাশ বেশ ধোঁয়াশা থাকবে এবং সূর্য আলো পুরোপুরি ভাবে গায়ে অনুভূত হবেনা। কিন্তু রাতের দিকে তাপমাত্রা আবার একটু নামবে, তবে এই সময় যেমন শীত অনুভূত যেমন হয় তেমনটা হবে না। রাত ১০টা থেকে ১১টার দিকে তাপমাত্রা প্রায় ২২° সেলসিয়াসের মধ্যে।

এই তাপমাত্রার হের ফের পেছনে মূল কারণ হল একটি নিম্নচাপ। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা উষ্ণ এবং আর্দ্র বাতাস দক্ষিণ-পূর্ব থেকে উত্তরে নিয়ে আসছে। যার কারণে ভালোভাবে শীত পড়ছে না এবং ভালোভাবে শীত পড়তে দেরি হচ্ছে।
আজকের আবহাওয়া অনুযায়ী দিনের বেলায় হয়তো শীত অনুভব হবে না কিন্তু একটু হালকা আদ্রতা ও উষ্ণতা অনুভূতি হতে পারে। রাতের দিকেও যে খুব একটা শীত অনুভূত হবে তা নয়। কারণ রাতের দিকে তাপমাত্রা নামবে কিন্তু একেবারে কনকনে শীত পড়বে না। মাঝে মধ্যে একটু আর্দ্রতা অনুভব হতে পারে।
আমরা সাধারণত নভেম্বর বা ডিসেম্বরের আগে শীতের অনুভূতি পেতে শুরু করি। কারণ ওই সময়ই শীতের আগমন ঘটতে থাকে। কিন্তু চলতি বছরে দেখা যাচ্ছে যে শীত ধীরে ধীরে আসছে। সেই সঙ্গে রয়েছে আবার নিম্নচাপীয় প্রভাব। এই কারণে মূলত উষ্ণ আবহাওয়া অনুভূত হচ্ছে। অর্থাৎ, এখন পুরোপুরি ঠাণ্ডা আবহাওয়া নয় বরং মাঝেমধ্যে হালকা শীত ও হালকা গরমের মধ্যে আবহাওয়ার অনুভূতি পাওয়া যাচ্ছে।
আগামী কয়েক ঘণ্টার মধ্যে তাপমাত্রা আরও একটু বাড়তে পারে। দুপুরের দিকে হয়তো ২৮ থেকে ২৯° সেলসিয়াস হয়ে যেতে পারে। সূর্যের আলো হালকা ও হ্যাজি থাকার কারণে আলোর পরিমান একটু কম তীব্র বলে মনে হতে পারে। তবে ঘর থেকে বাইরে বেরোলে হালকা উষ্ণতা অনুভব হবে। রাত যত বাড়বে তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করবে। তবে তা ২০° সেলসিয়াসের নিচে নামবে না। সব মিলিয়ে, আজকের দিনটিতে শীতের অনুভূতি পাওয়া যাবে না। নিম্নচাপের প্রভাবের কারণে বঙ্গে শীত অনুভূত হতে সময় লাগতে পারে।












Click it and Unblock the Notifications