আজ মহাশ্বেতাদিকে খুব মিস করছি : মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ৩১ আগস্ট : চওড়া হাসি মুখে নিয়েই দুপুরের সাংবাদিক সম্মেলনটা শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা তো হওয়ারই কথা, সিঙ্গুরের জমি আন্দোলনের কাণ্ডারী যে তিনি নিজেই ছিলেন। যে কথা ১০ বছর ধরে বারে বারে বলেও বুঝিয়ে উঠতে পারেননি। মমতার সেই যুক্তিতেই যে শিলমোহর দিয়েছে শীর্ষ আদালত। ২০০৬ সালে বাম সরকারের জমি অধিগ্রহণ যে অবৈধ ছিল তার পক্ষেই রায় দিয়েছে আদালত। [ সিঙ্গুরের রায়ের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন]
এতবড় জয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সিঙ্গুর প্রসঙ্গে পুরনো স্মৃতি রমন্থন করতে গিয়ে মহাশ্বেতা দেবীর প্রসঙ্গ তুলে বেশ কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন দিদিমণি। বললেন, "আজ মহাশ্বেতাদিকে খুব মিস করছি। আজ হাজার চুরাশির মা বেঁচে থাকলে খুব খুশি হতেন।" [ সিঙ্গুর নিয়ে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, আবেগে ভাসল টুইটার]

মহাশ্বেতাদেবীর প্রসঙ্গে বলতে গিয়েই বললেন, সিঙ্গুর নিয়ে আন্দোলন করার সময় একদিন কবীর সুমনের সঙ্গে মহাশ্বেতাদি অনশন মঞ্চে এসেছিলেন। উনি আমার পাশে দাঁড়িয়েছিলেন। আরও অনেকেই সেই সময় ছিলেন, তাদের সবাইকে স্মরণ করছি।
উল্লেখ্য দীর্ঘদিন নীপিড়িত অবহেলিত মানুষদের জন্য কাজ করেছিলেন মহাশ্বেতাদেবী। সিঙ্গুর আন্দোলনেও কৃষকদের জমির লড়াইয়ে সামিল হয়ে নয়া শক্তি জুগিয়েছিলেন তিনি। গত জুলাই মাসেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তাঁর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications