DA আন্দোলনে কর্মবিরতির আজ দ্বিতীয় দিন, আজও কি অফিসে এসেও কাজ না করার পথেই হাঁটবেন আন্দোলনকারীরা
ডিএ-র দাবিতে আজও কর্মবিরতির পথে আন্দোলনকারীরা
সরকারের হুঁশিয়ারি উপেক্ষা করেই কার্যত আইনের ফাঁক গলে রাজ্যের অধিকাংশ সরকারি দফতরে কর্মবিরতি পালন করেছেন সরকারি কর্মীরা। অফিসে এলেও কাজ করেননি তাঁরা। আজ সেই কর্মসূচির দ্বিতীয় দিন। আজও সরকারি কর্মীরা এই কর্মসূচিতে সামিল হবেন বলে আশা প্রকাশ করেছেন আন্দোলনকারীরা।

পেন ডাউনের আজ দ্বিতীয় দিন
ডিএ-র দাবিতে কর্মবিরতীর আজ দ্বিতীয় দিন। আজও সব সরকারি দফতরের ব্যাহত হতে পারে পরিষেবা। কাজেই কোনও কাজ থাকলে আগে খবর নিয়ে বাড়ি থেকে বেরোন। অফিস আদালত থেকে শুরু করে পুরসভা সর্বত্রই ডিএ-র দাবিতে কর্মবিরতীর পথে হেঁটেছেন সরকারি কর্মীরা। ২০ এবং ২১ তারিখ ২ দিন কর্মবিরতির ডাক দিয়েছিল সরকারি কর্মীদের যৌথ মঞ্চ। এদিকে ধর্মতলায় আজও আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। চলছে অনশনও।

হুঁশিয়ারি রাজ্য সরকারের
রাজ্য সরকরী কর্মীেদর রীতিমত সতর্ক করে হুঁশিয়ারি দিয়েছিল রাজ্য সরকার। নবান্নের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছিল, যাঁরা ২০ এবং ২১ তারিখ কাজে যোগ দেবেন না তাঁদের কর্মজীবন থেকে ১টি করে দিন বাদ যাবে। এমনকী তাঁদের শোকজও করা হবে। স্কুলে স্কুলে মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে সব শিক্ষক শিক্ষিকাদের স্কুলে আসা বাধ্যতামূলক করা হয়েছিল। কোনও ক্যাজুয়াল লিভ নেওয়া যাবে না বলে নির্দেশিকা জারি করা হয়।

আইনের ফাঁকেই কর্মবিরতি
নবান্নের নির্দেশিকার মাঝেই আইনের ফাঁক গলে গতকাল কর্মবিরতি পালন করেছে কলকাতা সহ রাজ্যের প্রায় সরকারি দফতরের কর্মীরা। রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারির পর সকলে অফিসে এসেছেন ঠিকই। গণছুটির পথে হাঁটেননি কিন্তু অফিসে এসেও কেউ কাজ করেননি এক প্রকার পেনডাউন করে অভিসের মধ্যেই মিটিং মিছিল করেছেন তাঁরা। এমনকী কলকাতা পুরসভাতেও কর্মবিরতি পালন করেছেন সরকারি কর্মীরা। আসও সেই পথেই তাঁরা হাঁটবেন বলে মনে করা হচ্ছে। অর্থাৎ আজও সরকারি দফতরে কোনও কাজ হবে না।

সমর্থন বিজেপির
গতকাল ডিএ- আন্দোলনকে সমর্থন জানিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন, স্বাস্থ্য, পানীয় জল এবং শিক্ষাকে বাদ রেখে সব দফতরে তালা ঝুলিয়ে দেওয়া হোক। সরকারি কর্মীদের ডিএ যতদিন না রাজ্য সরকার দিচ্ছে ততদিন তালা খোলা হবে না। ৩৯ শতাংশ বকেয়া ডিএ পড়ে রয়েছে। তারমধ্যে মাত্র ৩ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। তাতে আন্দোলন বন্ধ করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছে সরকারি কর্মীদের যৌথ মঞ্চ।












Click it and Unblock the Notifications