বঙ্গে শাহের সফরের দ্বিতীয় দিন, ভিক্টোরিয়ার অনুষ্ঠান ঘিরে চড়ছে উত্তাপ

বঙ্গে শাহের সফরের দ্বিতীয় দিন,ভিক্টোরিয়ার অনুষ্ঠান ঘিরে চড়ছে উত্তাপ

পশ্চিমবঙ্গে আজ অমিত শাহের সফরের দ্বিতীয় দিন। প্রথম দিন থেকেই শাসক দলের বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলেছেন। আজ আবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে রয়েছে েকন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক। সেই বৈঠক ঘিরে প্রথম দিন থেকেই বিতর্ক তৈরি হয়েছে। কারণ দুর্গাপুজোর নিয়ে সম্মান প্রদান অনুষ্ঠানে রাজ্য সরকারের পক্ষ থেকে কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। কেবল রাজ্যপাল জগদীপ ধনখড়কে আমন্ত্রণ জানানো হয়েছে।

শাহের সফরের দ্বিতীয় দিন

শাহের সফরের দ্বিতীয় দিন

আজ রাজ্যে অমিত শাহের সফরের দ্বিতীয় দিন। রাজ্যে পা রাখার পর থেকেই অমিত শাহেকে নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। একের পর এক সভায় অমিত শাহ মমতা সরকারকে তীব্র নিশানা করেছেন। রাজ্যে করোনার কাটলেই সিএএ চালু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সেই সঙ্গে বাংলা থেকে মমতা সরকারকে উৎখাত করার ডাক দিয়েছেন অমিত শাহ। ২০২৪-র লক্ষ্যে বঙ্গের বিজেপি কর্মীদের এক কথায় চাঙ্গা করার বার্তা দিয়েছেন তিনি। শিলিগুড়ির সভা থেকে উত্তরবঙ্গের প্রতি মমতা সরকারের বঞ্চনার অভিযোগ তুলেছেন তিনি।

বিএসএফ বিতর্ক

বিএসএফ বিতর্ক

গতকাল রাজ্যে পা রেখেই সুন্দরবনে বিএসএফের অনুষ্ঠােন যোগ দিয়েছিেলন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই অনুষ্ঠানে গরু পাচার এবং অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন তিনি। আজ ফের কোচবিহারের তিনবিধায় বিএসএফের সঙ্গে বৈঠক রয়েছে অমিত শাহের। সেখানেও অনুপ্রবেশ ইস্যুতে কথা হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল বিএসএফের এক্তিয়ার নিয়ে অমিত শাহকে রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, সীমান্তে অনুপ্রবেশ এবং গরুপাচার রোখা কেন্দ্রের দায়িত্ব। আগুন নিয়ে খলবেন না রীতি মত হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ভিক্টোরিয়া অনুষ্ঠান বিতর্ক

ভিক্টোরিয়া অনুষ্ঠান বিতর্ক

অমিত শাহ রাজ্যে পা রাখার আগে থেকেই ভিক্টোরিয়ার অনুষ্ঠান তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। ভিক্টোরিয়া মেমোরিয়ালে দুর্গাপুজোর স্বীকৃতি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাতে আমন্ত্রণ জানানো হয়নি তাই নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। গতকাল এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেছেন অমিত শাহকে। বাংলার উৎসব হেরিটেজ তকমা পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেছেন, ওরা দাবি করেন বাংলায় দুর্গাপুজো হয় না। তাহলে কেন স্বীকৃতি দিতে আসছে এই নিয়ে সরব হয়েছেন তিনি।

কটাক্ষ দিলীপের

কটাক্ষ দিলীপের

ভিক্টোরিয়ার অনুষ্ঠানে রাজ্যের কাউকে আমন্ত্রণ জানানো নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি কটাক্ষ করে বলেছেন ওনারা তো রাজ্যের একাধিক কাজে বিরোধী দলের কাউকে ডাকেন না। আমন্ত্রণ পাননি বলে যাঁরা হাহাকার করছেন তাঁদের আমন্ত্রণ দিলেও সমস্যা। মমতা বন্দ্যোপাধ্যায়কে মোদীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় রুষ্ট হয়ে সেখান থেকে চলে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+