আজ মহানবমী, আবার বিজয়া দশমীও! বাতাসে বিষাদের সুর

অখিলেশ
কলকাতা, ৩ অক্টোবর: আজ মহানবমী। আবার বিজয়া দশমীও!

দেখতে দেখতে এ বছরের দুর্গা পুজো শেষ। পঞ্জিকা মতে, সাতসকালে নবমী শেষ হয়ে দশমী পড়ে গিয়েছে। সকাল ৬-২৪ পর্যন্ত ছিল নবমী। তার আগেই নবমী পুজো শেষ করে ফেলতে হয়েছে। তার পর পড়ে গিয়েছে দশমী। পঞ্জিকায় বলে দেওয়া হয়েছে, সকাল ৮-২৮ মিনিটের আগেই শেষ করে ফেলতে হবে দশমী পুজো। তার পরই জলে ভাসিয়ে দিতে হবে দেবীকে। বনেদি বাড়ির অধিকাংশ পুজো এই নিয়ম মেনে নিয়েছে। সকালে দশমী পুজো শেষ করে ঠাকুর বিসর্জন হয়েছে গিয়েছে বা দুপুরের আগেই বিসর্জন হয়ে যাবে।

কিন্তু মন কী আর মাকে ছাড়তে চায়? তাই বারোয়ারি পুজোগুলির অধিকাংশই পাঁজির নির্দেশ মানছে না। তারা আজকে নবমী এবং আগামীকাল বিজয়া দশমী ধরে এগোচ্ছে। কিন্তু কাল আবার শনিবার। তাই ঠাকুর বিসর্জন করা যাবে না সংস্কার মেনে। সেক্ষেত্রে ঠাকুর বিসর্জন করা হবে রবিবার। অর্থাৎ দ্বাদশীর দিন। ফলে এ বার পুজো অতিরিক্ত দু'দিন বেড়ে গেল!

আজ নবমী মানুন বা দশমী, মন কিন্তু সবার খারাপ। আকাশে-বাতাসে বেজে গিয়েছে বিষাদের সুর। আবার একটা বছর অপেক্ষা করে থাকতে হবে। আনন্দের এই প্রতীক্ষা সত্যিই দীর্ঘ।

এ বার দেবী এসেছিলেন নৌকোয়। ফল হল শস্যবৃদ্ধি ও জলবৃদ্ধি। দেবী ফিরবেন দোলা অর্থাৎ পালকিতে। ফল হল মড়ক।

পশ্চিমবঙ্গের বাইরে দেশের বাকি অংশে আজ পালিত হবে দশেরা। রাবণের মূর্তিতে অগ্নি সংযোগ করে অশুভকে বিনাশ করা হবে। বিজয়া দশমী ও দশেরা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+