আজ শক্তির আরাধনা, আলোর উৎসবে মাতোয়ারা সারা বাংলা, মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল

আজ কালীপুজো। শক্তির আরাধনা। আলোর উৎসবে মেতে উঠেছে সারা রাজ্য। সেইসঙ্গে দীপাবলির আলোর রোশনাই তো রয়েইছে। রাস্তা-ঘাট, ঘরবাড়ি বিভিন্ন ধরনের আলোয় ঝলমলে।

কলকাতা, ২৯ অক্টোবর : আজ কালীপুজো। শক্তির আরাধনা। আলোর উৎসবে মেতে উঠেছে সারা রাজ্য। সেইসঙ্গে দীপাবলির আলোর রোশনাই তো রয়েইছে। রাস্তা-ঘাট, ঘরবাড়ি বিভিন্ন ধরনের আলোয় ঝলমলে।

আজ কালীপুজোর রাতের আকাশ বাজির রঙে হয়ে উঠবে মোহময়ী। বাংলার ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূর করার রীতি তো আছেই। আলোর রোশনাই চতুর্দিকে। সেইসঙ্গে বাজির গন্ধ মিশে তৈরি এক নস্ট্যালজিক পরিবেশ। কালী পুজোর সঙ্গে ধনদেবীর আরাধনাও হয় বাংলায়। সংসারের মঙ্গল কামনায় অলক্ষ্মীকে বিদায় জানিয়ে লক্ষ্মীকে আমন্ত্রণ জানানোর রীতি প্রতি ঘরে ঘরে।

আজ শক্তির আরাধনা, আলোর উৎসবে মাতোয়ারা সারা বাংলা, মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল

দ্বীপান্বিতা অমাবস্যায় দক্ষিণাকালীর আরাধনায় মেতে ওঠে বাঙালি। দেবীপক্ষের শেষ উত্‍সবে মাতোয়ারা কার্শিয়াং থেকে কাকদ্বীপ। ভৌম অমাবস্যার রাতে আজ মহাশক্তির আরাধনা। সকাল থেকেই মন্দিরে মন্দিরে মানুষের ঢল। ভক্তদের ভিড়ে পা ফেলার জায়গা নেই কালীঘাট চত্বরে। একই ছবি দক্ষিণেশ্বর আর আদ্যাপীঠেও।

বীরভূমের তারাপীঠেও গভীর রাতে বিশেষ পূজোর আয়োজন চলছে। ঠনঠনিয়া কালীবাড়ি, ফিরিঙ্গি কালী মন্দির-সহ জেলার বিভিন্ন মন্দিরেও বিশেষ পুজো। বারাসত, মধ্যমগ্রাম, নৈহাটি থেকে শুরু করে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনাতেও দুর্গাপুজোর মতো বড় মণ্ডপ করে চলছে শক্তিদেবীর আরাধনা। শক্তি আরাধনাতেও থিমের রমরমা বাংলাজুড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+