আজ ২১ ডিসেম্বর, শুভেন্দুর ডিসেম্বর ডেডলাইনের শেষ দিন, কী ঘটবে আজ?

আজ ২১ ডিসেম্বর, শুভেন্দুর ডিসেম্বর ডেডলাইনের শেষ দিন, কী ঘটবে আজ?

আজ ২১ ডিসেম্বর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দেওয়া তিন ডেডলাইনের শেষ দিন। গত দুই ডেড লাইনে বড় ঘটনা ঘটেছে ঠিকই কিন্তু সেটা বিজেপির দিকেই বুমেরাং হয়ে গিয়েছে। ১২ ডিসেম্বর রাতে সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু। তারপরে ১৪ ডিসেম্বর আসানসোলে শুভেন্দুর সভাতেই পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যু। এবার কী ঘটবে? সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

শুভেন্দুর ডিসেম্বর ডেডলাইন

শুভেন্দুর ডিসেম্বর ডেডলাইন

ডিসেম্বর মাস পড়ার আগে থেকেই উত্তেজনার পারদ চড়িয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি শাসক দলকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন ডিসেম্বর মাসে বড় কিছু ঘটতে চলেছে। কিন্তু ডিসেম্বর মাস পড়ে গেলেও তেমন কিছু ঘটতে দেখা যায়নি। শেষে তিনি তিনটি তারিখ বেঁধে দিয়েছিলেন, ১২-১৪ এবং ২১। ডিসেম্বর মাসের এই তিনটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করেছিলেন তিনি। বলেছিলেন দেখতে থাকুন বড় কিছু ঘটতে চলেছে। তার মধ্যে দুটি দিন পার হয়ে গিয়েছে। সেই দুটি িদনে কী ঘটেছে সেটা সকলের জানা এবার শেষ দিন ২১ ডিসেম্বর। আজ সেই তারিখ।

নজরে শুভেন্দুর ২১-র সভা

নজরে শুভেন্দুর ২১-র সভা

আজ শুভেন্দুর দেওয়া ডিসেম্বর ডেডলাইনের শেষ দিন। আজই আবার নিজের গড়ে মেগা সভা রয়েছে রাজ্যের বিরোধী দলনেতার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পাল্টা সভা করছেন তিনি। এই মঞ্চ থেকেই অভিষেকের আক্রমণের পাল্টা জবাব দেবেন তিনি। এই একই দিনে আবার কাঁথিতে তৃণমূল কংগ্রেসেরও মিছিল করার কথা ছিল। কিন্তু অশান্তির আশঙ্কায় কাঁথি পুলিশের অনুরোধে সেই মিছিল স্থগিত রেখেছে তৃণমূল কংগ্রেস। কাজেই শুভেন্দুর সভার দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

কী হয়েছিল ১২ ডিসেম্বর?

কী হয়েছিল ১২ ডিসেম্বর?

১২ ডিসেম্বর ছিল শুভেন্দুর ডেডলাইনের প্রথম। সকাল থেকেই এই নিয়ে উত্তেজনা ছিল রাজনৈতিক মহলে। কিন্তু দিনভর তেমন কিছুই ঘটতে দেখা যায়নি। রাত গড়াতেই ঘটে অঘটন। বীরভূমের রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের শৌচাগার থেকে উদ্ধার হয় বগটুই কাণ্ডে অন্যতম অভিযুক্ত লালন শেখের ঝুলন্ত দেহ। তোলপাড় গোটা রাজ্যে। সিবিআইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়। এক কথায় শাসক দলের বিরুদ্ধে তো দূরের কথা বিজেপির ক্ষেত্রেই সেই ১২ ডিসেম্বর বুমেরাং হয়ে এসেছিল।

কী ঘটেছিল ১৪ ডিসেম্বর?

কী ঘটেছিল ১৪ ডিসেম্বর?

শুভেন্দুর দেওয়া ডিসেম্বর ডেডলাইনের দ্বিতীয়দিন ছিল ১৪ ডিসেম্বর। সেদিনও দিনভর কিছু ঘটেনি। রাত গড়াতেই ঘটে অঘটন। এবার বিপাকে পড়েন শুভেন্দু অধিকারী নিজেই। আসানসোলে জিতেন্দ্র তিওয়ারির কম্বল বিতরণ অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানে ৫০০০ জনকে কম্বল বিতরণের কথা বলা হয়েছিল। শুভেন্দু অধিকারী সেই অনুষ্ঠান মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় হুড়োহুড়ি। পদপিষ্ট হয়ে ৩ জন মারা যান। তার মধ্যে এক শিশুও ছিলেন। শুভেন্দু অধিকারীকে গ্রেফতারে দাবি তোলে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ পর পর ২টো দিনই শুভেন্দুর দেওয়া ডেডলাইন বিজেপির ক্ষেত্রেই বুমেরাং হয়ে ফিরে এসেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+