আজ কি মুখোমুখি হবে বাবা-মেয়ে? না কি ফের ইডি হাজিরা এড়াবেন সুকন্যা মণ্ডল
আজ ফের সুকন্যা মণ্ডলকে তলব করেছে ইডি। গতবারের হাজিরা এড়িয়ে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল কন্যা সুকন্যা মণ্ডল। আজ কি তিনি হাজিরা দেবেন? এই নিয়ে জল্পনা চলছে। ইতিমধ্যেই কেষ্টর হিসাবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করেছে ইডি। মণীশ কোঠারি জেরায় একাধিক চাঞ্চল্য করত তথ্য প্রকাশ করেছে। সুকন্যা মণ্ডল আজ হাজিরা দিলে অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে ইডি।

আজ ফের সুকন্যাকে তলব
আজ আবার দিল্লিতে ইডির দফতরে সুকন্যা মণ্ডলকে তলব করেছে ইডি। গতবার িতনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। নিজের কিছু কাজ থাকার কারণে আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে ইডির কাছ থেকে সময় চেয়ে নিয়েছিলেন সুকন্যা মণ্ডল। তারপরে ২০ মার্চ ফের সুকন্যাকে হাজিরা দেওয়ার জন্য তলব করা হয়। আজ ফের দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা। এবার কেষ্ট কন্যা হাজিরা দেবেন কিনা তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।

আজ কি মুখোমুখি বসিয়ে জেরা
আজ যদি সুকন্যা মণ্ডল হাজিরা দেন তাহলে কী হতে চলেছে? ইডিকে অনুব্রতকে ভাঙতে সুকন্যাকে ব্যবহার করবে? অনুব্রতর সঙ্গে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকে কী মুখোমুখি বসিয়ে জেরা করবেন তদন্তকারীরা ? এই নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এর আগে যতবার সুকন্যাকে দিল্লির অফিসে ডেকে ইডি জেরা করেছে ততবারই তিনি দাবি করেছেন তাঁর কোম্পানি এবং অ্যাকাউন্টের আর্থিক লেনদেনের বিষয়ে কিছুই জানেন না তিনি। সবটাই জানেন তাঁর বাবা অনুব্রত মণ্ডল। কাজেই সুকন্যাকে এবার অনুব্রতর মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছে ইডি।

হাজিরা এড়িয়েছেন সুকন্যা
এর আগে সুকন্যা মণ্ডলকে তলব করা হয়েছিল। তার আগের দিনই অনুব্রত মণ্ডলের হিসেব রক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করে ইডি। সেই ঘটনার পরের দিন আর দিল্লির ইডির দফতরে হাজিরা দেওয়ার সাহস দেখাতে পারেননি সুকন্যা মণ্ডল। গ্রেফতারির আশঙ্কায় এড়িয়ে গিয়েছিলেন ইডি হাজিরা। আইনজীবী মারফৎ চিঠি পাঠিয়ে ইডির কাছ থেকে সময় চেয়ে নিয়েছিলেন কেষ্ট কন্যা। কিন্তু ইডিও নাছোড়। ফের ২০ মার্চ তাঁকে দিল্লির দফতরে হাজিরার সমন পাঠায় তদন্তকারী সংস্থা।

ইডির নজরে সুকন্যার দুটি কোম্পানি
সুকন্যাকে জেরা একাধিকবার করেছে ইডি। তাতে সুকন্যা মণ্ডলের দুটি কোম্পানির আর্থিক লেনদেন নিয়েই প্রশ্ন করা হয়েছে। প্রতিবারই সুকন্যা দাবি করেছেন পুরো তথ্য তাঁর বাবা জানেন। এবারও সেই নিয়েই জেরা করা হবে সুকন্যাকে এমনই মনে করা হচ্ছে। এবার যদি সুকন্যা মণ্ডল হাজিরা এড়ান তাহলে ইডি কী পদক্ষেপ করবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সুকন্যা মণ্ডল এবারও হাজিরা এড়ালে কি তাঁকে গ্রেফতার করবে ইডি? এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications