আজ কালবৈশাখীর প্রভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও, বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও

মঙ্গলবার কালবৈশাখীর সম্ভাবনা কলকাতাতেও। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বিকেলেই ঝড় ও বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।

কলকাতা, ২ মে : মঙ্গলবার কালবৈশাখীর সম্ভাবনা কলকাতাতেও। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বিকেলেই ঝড় ও বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। কলকাতা ও কলকাতা শহর সংলগ্ন শহরতলির জেলাগুলিতেও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

এদিন সকাল থেকই মেঘলা আকাশ। বেলা গড়িয়ে গেলেও রোদের দেখা নেই। ফলে তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও কম। বিগত দু'দিন ধরে ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ অনেকটাই কমেছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রির আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি।

আজ কালবৈশাখীর প্রভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও, বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও

বিকেলে বা সন্ধ্যায় কালবৈশাখী হলে তাপমাত্রা আরও নামতে পারে। আরও স্বস্তিদায়ক হতে পারে আবহাওয়া। তবে সেইসঙ্গে চিন্তার কারণও থাকছে। প্রতিদিন ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন ঘটছে। বহু এলাকা তার ছিঁড়ে লণ্ডভণ্ড অবস্থা। স্বাভাবিক অবস্থায় ফেরাতে নিরন্তর কাজ করলেও বিদ্যুৎ দফতরের কর্মীরা নাজেহাল হয়ে যাচ্ছেন।

রবিবার রাতের ঝড়-বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বহু জেলাই ক্ষতিগ্রস্থ হয়েছে। পুরুলিয়া ও জামুড়িয়ায় বাজ পড়ে মৃত্যু হয়েছে চারজনের। ময়ুরেশ্বরে ঝড়ে গাছ পড়ে মৃত্যু হয়েছে। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে দু'দিন ধরেই কালবৈশাখীর প্রকোপ বর্তমান।

আবহাওয়া অফিসের পূর্বাভাস এদিনও বিকেলে শহর, শহরতলি ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+