আজ কল্পতরু উৎসব, কাশীপুর উদ্যানবাটীতে ভক্ত সমাগম

আজ কল্পতরু উৎসব, কাশীপুর উদ্যানবাটীতে ভক্ত সমাগম

আজ কল্পতরু উৎসব। কুয়াশা মাখা ভোর থেকেই কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের সমাগম শুরু হয়ে গিয়েছে। এই দিনটিতেই শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়ে ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেছিলেন। সেকারণে এই দিনটিতে প্রতিবছর কাশীপুর উদ্যানবাটীতে ভিড়করেন ভক্তরা। আজ দক্ষিণেশ্বর মন্দিরেও কল্পতরু উৎসব উপলক্ষ্যে মানুষ ভিড় করেছেন। দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিয়েছেন ভক্তরা।

আজ কল্পতরু উৎসব, কাশীপুর উদ্যানবাটীতে ভক্ত সমাগম


ভক্তরা সকাল থেকেই ভিড় করতে শুরু করেছেন কাশীপুর উদ্যানবাটীতে। বছরের প্রথমদিনে ইচ্ছে পূরণের প্রার্থনা নিয়ে চলছে। এবার তিনদিন ধরে চলবে উৎসব। একদিন উৎসব হলে ভিড় বাড়ে সেকারণে এবছর তিনদিন করা হয়েছে উৎসব। করোনার কথা মাথায় রেখেই ভিড় নিয়ন্ত্রণের সবরকম পদক্ষেপ করা হয়েছে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে। কাশীপুর উদ্যান বাটির পাশাপাশি দক্ষিণেশ্বর এবং বেলুড়মঠেও উদযাপন করা হচ্ছে কল্পতরু উৎসব। সেখানেও ভিড় করেছেন ভক্তরা।

করোনা আবহে ২ বছর ভক্তদের জন্য বন্ধ রাখা হয়েছিল কাশীপুর উদ্যোনবাটি। ২ বছর পর প্রথম খুলল কাশীপুর উদ্যানবাটি। সেকারণে এবছর উপরি পাওনা ভক্তদের জন্য। তিনদিন ধরে চলবে কল্পতরু উৎসব। কাশীপুর উদ্যোনবাটিতে সকাল থেকেই ভক্তদের সমাগম বাড়তে শুরু করেছে। ২ বছর ভক্তরা আসতে পারেননি এখানে। এবার তাই বেশি করেই ভক্তসমাগম হবে। এবার বেলুড় মঠ এবং দক্ষিণেশ্বর মন্দিরেও কল্পতরু উৎসব উপলক্ষ্যে ভিড় করেছেন মানুষ। বছরের প্রথম দিনে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আশির্বাদ নিয়ে তাঁরা বছরের সূচনা করতে চান। বছরে শুরুতে দক্ষিণেশ্বর মন্দিরেও ভিড় হয়েছে। সকাল থেকে ভক্তরা মা ভবতারিনীর মন্দিরে পুজো দেওয়ার জন্য ভিড় করেছেন।

জয়রামবাটি-কামারপুকুরেও আজ সকাল থেকে ভিড় করেছেন ভক্তরা। অনেক পর্যটকও এসেছেন জয়রামবাটি কামারপুকুরে। শ্রীরামকৃষ্ণ এবং সারজামায়ের জন্মভিটে দর্শন করে বছরের শুরু করতে চাইছেন সকলে। গত ২ বছরে করোনার কারণে পর্যটকরা ভিড় করতে পারেননি পর্যটন কেন্দ্রগুলিতে সেকারণে এবার বেশি করে ভিড় হয়েছে পর্যটন কেন্দ্র গুলিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+