আজ বিশ্বকর্মা পুজো, শারদীয়ার ঢাকে কাঠি, শিল্পাঞ্চলে উৎসবের আমেজ
আজ বিশ্বকর্মা পুজো। যন্ত্র দেবতার আরাধনায় মেতেছে গোটা রাজ্য। উৎসবের মেজাজ শিল্পাঞ্চল গুলিতে। অন্যান্যবার বিশ্বকর্মা পুজো মানেই দুর্গাপুজোর সুর বেজে েযত। কিন্তু এবার আর তা হয়নি। এবার বিশ্বকর্মা পুজো দুর্গাপুজোর অনেক আগেই হচ্ছে পুজো। সেকারণে আক্ষরিক অর্থে শারদীয়ার ঢাকে এবার কাঠি পড়েনি।
তবে আকাশে বাতাসে একটা আগমনীর সুর রয়ে গিয়েছে। গতকাল থেকেই শহর থেকে জেলা সর্বত্র উৎসবরে আমেজ। এবার আবার পর পর ২ দিন দুটো পুজো আজ বিশ্বকর্মা পুজো আবার আগামী কাল গণেশ চতুর্থী। এবার একটু ছক ভাঙা নিয়ম। গণেশের আবাহনের আগেই বিশ্বকর্মার আবাহন। বলা হয় সব পুজোরপ আগে নাকি গণেশ পুুজো হয়। এবার একটু বদলে গিয়েছে সেই নিয়ম।

তবে আকাশে বাতাসে একটা আগমনীর সুর রয়ে গিয়েছে। গতকাল থেকেই শহর থেকে জেলা সর্বত্র উৎসবরে আমেজ। এবার আবার পর পর ২ দিন দুটো পুজো আজ বিশ্বকর্মা পুজো আবার আগামী কাল গণেশ চতুর্থী। এবার একটু ছক ভাঙা নিয়ম। গণেশের আবাহনের আগেই বিশ্বকর্মার আবাহন। বলা হয় সব পুজোরপ আগে নাকি গণেশ পুুজো হয়। এবার একটু বদলে গিয়েছে েসই নিয়ম।
শিল্পাঞ্চল গুলিতে সকাল থেকেই উৎসবের আমেজ। যদিও হাওড়া শিল্পাঞ্চলে গতবারের চেয়ে এবার তেমন জাঁক জমক নেই। মোটের উপর হালকা আমেজেই হচ্ছে পুজো। সেই উল্লাস আর এবার হাওড়া শিল্পাঞ্চলে দেখা যাচ্ছে না। অন্যদিকে ব্যারাকপুর, দুর্গাপুর, আসানসোল শিল্পাঞ্চলে চলছে বিশ্বকর্মা পুজো।
শহরের একাদিক জায়গায় রীতিমতো উৎসবের আমেজ। বিশ্বকর্মা পুজোর কারণে আজ রাস্তায় খুব বেশি বাস-গাড়ি দেখা যাবে না। তাতে সমস্যায় পড়তে পারেন অফিস যাত্রীরা। রেলের কারশেড গুলিতেও হচ্ছে পুজো। সকাল থেকেই ট্রেন গুলি ফুলের মালায় সেজে বেরিয়েছে। বিশ্বকর্মা পুজোর কারণে আজ ট্রেনও সব চলবে না। অনেক ট্রেন কম চলবে। কাজেই বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশে বেরোনোর আগে হাতে সময় নিয়ে বেরোন।
এদিকে বিশ্বকর্মা পুজো মানেই ঘুড়ি ওড়ানো। গতকাল থেকেই রকমারি ঘুড়িতে বাজার ছেয়ে গিয়েছে। পেটকাটি, চাঁদিয়াল, বগ্গার পাশাপাশি হালফিলের সব ঘুড়ির মেলা। কিন্তু সকাল থেকেই আকাশের মুখ ভার। তাই কতক্ষণ ঘুড়ি ওড়ানো যাবে তাতে সন্দেহ রয়েছে। কারণ আলিপুর আবহাওয়া দফতর আজ থেকেই রাজ্যের জেলায় জেলায় বর্ষণের পূর্বাভাস দিয়েছে।












Click it and Unblock the Notifications