আজ বাণীবন্দনা, সকাল থেকেই স্কুল-কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে অজ্ঞতার অন্ধকার দূর করার শপথ

আজ বুধবার বাণীবন্দনা। বিদ্যার দেবী সরস্বতী পুজো। সকাল থেকেই হিন্দু সম্প্রদায়ের মানুষ দেবী সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে অজ্ঞতার অন্ধকার দূর করার প্রার্থনা জানাচ্ছেন।

কলকাতা, ১ ফেব্রুয়ারি : আজ বুধবার বাণীবন্দনা। বিদ্যার দেবী সরস্বতী পুজো। সকাল থেকেই হিন্দু সম্প্রদায়ের মানুষ দেবী সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে অজ্ঞতার অন্ধকার দূর করার প্রার্থনা জানাচ্ছেন। স্কুল-কলেজ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষামূলক প্রতিষ্ঠান, এমনকী বাড়ি বাড়ি এই পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা চলছে।

আদতে সরস্বতী বিদ্যা ও সঙ্গীতের দেবী। সেই আঙ্গিকে সরস্বতী পুজো একটা উঞসবে পরিণত হয়েছে। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরসব্তী পুজোর আয়োজন হয়। সেই কারণে এই তিথিকে বসন্ত পঞ্চমীও বলা হয়। এদিন সকাল থেকেই শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রছাত্রীদের বাড়িতে বাড়িতে বাসন্তী দেবীর আরাধনা শুরু হয়েছে।

আজ বাণীবন্দনা, সকাল থেকেই স্কুল-কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে অজ্ঞতার অন্ধকার দূর করার শপথ

এদিন সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে হাতেখড়ি দেওয়ার রেওয়াজ নতুন বিদ্যার্থীদের। এদিনই ছোটরা বিদ্যার দেবীর সামনে হাতেখড়ি দিয়ে পাঠ্যজীবন শুরু করে। অভিভাবকরা কল্যাণময়ী দেবীর তরণে প্রণতি জানান, অজ্ঞতার অন্ধকার দূর কর, তাঁদের শিশুদের সঠিক শিক্ষায় শিক্ষত করে তুলতে।

এই দিনে সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় আলোচনা সভারও আয়োজন করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+