Suvendu Adhikari: শুভেন্দুর ডেডলাইনের প্রথম দিন, ডিসেম্বরের প্রথম ধামাকায় কী ঘটতে চলেছে আজ?
Suvendu Adhikari: শুভেন্দুর ডেডলাইনের প্রথম দিন, ডিসেম্বরের প্রথম ধামাকায় কী ঘটতে চলেছে আজ?
আজ হাইভোল্টেজ সোমবার। শুভেন্দু অধিকারীর দেওয়া প্রথম ডেডলাইন। কী ঘটতে চলেছে বঙ্গ রাজনীতিতে সেই ডিসেম্বর ধমাকার অপেক্ষায় শাসক শিবির। এজেন্সি তৎপরতা না অন্যকিছু সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। এদিকে আবার আজই মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে যৌথ সভা শুভেন্দু-সুকান্তর। কোন দিকে বইবে ১২ ডিসেম্বরের হাওয়া দিনভর টানটান উত্তেজনায় রয়েছে রাজনৈতিক মহল।

শুভেন্দুর ডেডলাইন
'১২-১৪-২১, তিনটে খুব গুরুত্ব পূর্ণ দিন। ওয়েট অ্যান্ড ওয়াচ'। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দেওয়া ডিসেম্বর ধমাকার তিন ডেড লাইন। আজ ১২ ডিসেম্বর। শুভেন্দু অধিকারীর দেওয়া প্রথম ডেডলাইন। তাই শীতের িদনেও চড়ছে রাজনৈতিক উত্তাপ। কী ঘটতে চলেছে আস সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। সেই ডিসেম্বর ডেডলাইনের প্রথম ধমাকার অপেক্ষায় বঙ্গবাসী। সত্যিই কি কিছু ঘটবে না কেবলই ফাঁকা আওয়াজ দিয়েছেন শুভেন্দু অধিকারী। হাওয়া গরম করতেই তাঁর এই ডিসেম্বর ডেডলাইন দেওয়া। এই নিয়ে তপ্ত রাজনৈতিক মহল।

আজ প্রথম দিন
শুভেন্দু অধিকারীর দেওয়া ডিসেম্বর ডেডলাইনের আজ প্রথম দিন। ১২ ডিসেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ হুঙ্কার দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেদিন বড় কিছু ঘটবে বলেই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু সেরকম কিছুই এখনও পর্যন্ত ঘটেনি। তবে আজ একাধিক বিষয় রয়েছে রাজ্যে। পার্থ চট্টোপাধ্যায়কে ফের আদালতে পেশ করা হবে। দিল্লিতে রয়েছে অনুব্রত মণ্ডলের মামলার শুনানি। সেই শুনানির উপরেই কেষ্টর দিল্লি যাওয়া নির্ভর করছে। শাসক দলের বিরুদ্ধে এজেন্সি তৎপরতা নতুন করে বড় কোনও চমক দেবে কিনা সেই নিয়েও জল্পনা শুরু হয়েছে।

নজরে কেষ্ট
শুভেন্দু অধিকারীর ডিসেম্বর ধমাকার প্রথম দিনেই নজরে রয়েছে অনুব্রত মণ্ডলের দিল্লির আদালতে মামলা। তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে চাইছে ইডি। কিন্তু ইডির সেই তৎপরতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত মণ্ডল। সেই মামলার শুনানি রয়েছে আজ। সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। মনে করা হচ্ছে পঞ্চায়েত ভোটের আগে অনুব্রত মণ্ডলকে রাজ্য ছাড়া করতে চাইছে ইডি। কারণ কেষ্ট জেলে থাকলেও তৎপর। পঞ্চায়েত নির্বাচনে জেলে থেকেও প্রভাব খাটাতে পারেন কেষ্ট। এমনই আশঙ্কা করা হচ্ছে।

মুখ খুললেন দিলীপ
এদিকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন, বড় কিছু তো অবশ্যই ঘটবে। সিবিআইয়ের হাতে এবার ধেড়ে ইঁদুর ধরা পড়বে। কিন্তু বেলা ১১টা গড়িেয় গেলেও এখনও তেমন কোনও ইডি-সিবিআই তৎপরতা দেখা যায়নি রাজ্যে। কেবল মাত্র পার্থ চট্টোপাধ্যায়কে আলিপুর আদালতে পেশ করা হয়েছে। এবার প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি শুভেন্দু অধিকারীর ডিসেম্বর ধমাকা কেবলই ফাঁকা আওয়াজ।












Click it and Unblock the Notifications