ব্যাঙ্ককর্মী স্ত্রীকে বেঁধে ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি পলতায়, চাঞ্চল্য এলাকায়

গৃহকর্ত্রীকে বেঁধে রেখে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটল ব্যবসায়ীর বাড়িতে। উত্তর ২৪ পরগনার পলতায় ব্যবসায়ী দিলীপ দত্তের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি হয়।

উত্তর ২৪ পরগনা, ২৭ জানুয়ারি : গৃহকর্ত্রীকে বেঁধে রেখে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটল ব্যবসায়ীর বাড়িতে। উত্তর ২৪ পরগনার পলতায় ব্যবসায়ী দিলীপ দত্তের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি হয়। ডাকাত দল বাড়িতে হানা দিয়ে সাড়ে চার লক্ষ টাকা ও গয়না নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় টিটাগড় থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

এক্সপোর্ট-ইমপোর্টের ব্যবসায়ী দিলীপ দত্ত। তাঁর স্ত্রী দীপিকা দত্ত একজন ব্যাঙ্ককর্মী। বৃহস্পতিবার রাতে বাড়ি ছিলেন না গৃহকর্তা দিলীপবাবু। তিনি সিঙ্গাপুরে ছিলেন। বাড়িতে দুই ছেলেকে নিয়ে ছিলেন দীপিকাদেবী। এই সুযোগে কলাপসেবল গেট কেটে ডাকাতদল ঢুকে পড়ে বাড়িতে। তারপর সটান তিনতলায় উঠে আগ্নয়াস্ত্র ধরে গৃহকর্ত্রীকে বেঁধে ফেলে তারা। পাশের একটি ঘরে তাঁকে আটকে রেখে আলমারি থেকে হাতিয়ে নেওয়া হয় নগদ টাকা ও গয়না।

ব্যাঙ্ককর্মী স্ত্রীকে বেঁধে ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি পলতায়, চাঞ্চল্য এলাকায়

হুঁশিয়ারি দেওয়া হয়, চিৎকার করলে প্রাণে মেরে ফেলা হবে। মাত্র ১৫ মিনিটের অপারেশন চালিয়ে লুঠপাট করে পালিয়ে যায় ডাকাত দল। তারপরই থানায় খবর দেওয়া হয়। টিটাগড় থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। এই ডাকাতির ঘটনায় পরিচিত কারও যোগসাজোশ রয়েছে বলে মনে করছে পুলিশ। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+