দুর্ঘটনা হোক বা বিসর্জন, গন্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত হচ্ছে পুলিশই, ভাঙচুর ভ্যান

ক্রমেই রাজ্যে পুলিশের উপর আক্রমণ বাড়ছে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি ও সরকারি সম্পত্তির সুরক্ষায় বিল পাস সত্ত্বেও আইন হাতে তুলে নিতে দু’বার ভাবছেন না স্থানীয় জনতা।

পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলি, ২৭ ফেব্রুয়ারি : দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। আক্রান্ত হলেন পাঁচজন পুলিশকর্মী। ভাঙচুর করা হল পুলিশ ভ্যানে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। হাওড়ার উলুবেড়িয়াতেও বিসর্জনকে কেন্দ্র করে মাত্রাছাড়া উত্তেজনায় আক্রান্ত হয় পুলিশ। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। হুগলির হরিপালে গণপ্রহারের ঘটনায় উত্তেজনা প্রশমনে গিয়েও আক্রান্ত হয় পুলিশ।

ক্রমেই রাজ্যে পুলিশের উপর আক্রমণ বাড়ছে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি ও সরকারি সম্পত্তির সুরক্ষায় বিল পাস সত্ত্বেও আইন হাতে তুলে নিতে দু'বার ভাবছেন না স্থানীয় জনতা। পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলির ঘটনা আবার প্রমাণ করে দিল মুখ্যমন্ত্রীর নিদানের কোনও প্রভাবই ফেলেনি জনমনে।

দুর্ঘটনা হোক বা বিসর্জন, গন্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত হচ্ছে পুলিশই, ভাঙচুর ভ্যান

পূর্ব মেদিনীপুরের দাঁতনে বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম সূর্যনারায়ণ বেরা। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। পথ অবরোধ শুরু করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ঘাতক লরিটিতে অগ্নিসংযোগ করা হয়। পুলিশ ঘটনাস্থলে এলে তাদের উপর চড়াও হন উত্তেজিত জনতা। পুলিশকে ঘিরে মারধর শুরু করে দেয় তাঁরা। এই ঘটনায় আহত হন পাঁচ জন পুলিশকর্মী। এই ঘটনার পর থেকেই থমথমে গোটা এলাকা। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ।

পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় এলে পুলিশকর্মীদের রাস্তায় ফেলে প্রহার করা হয়। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয়। তারপর লাঠি দিয়ে বেধড়ক মারধর। আহত ৫ পুলিশকর্মীকে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। দু'জনের অবস্থা গুরুতর। তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এরপরই বিশাল পুলিশ বাহিনী তল্লাসিতে নেমে ১ জনকে গ্রেফতার করেছে। সোমবার সকাল থেকেই নতুন করে উত্তেজনা দাঁতনে। জনতার অভিযোগ, রাত বাড়তেই এলাকায় বালি বোঝাই লরির দাপট বাড়তে থাকে। হাওড়ার উলুবেড়িয়ায় বিসর্জনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ গন্ডগোল থামাতে গেলে নিজেরাই প্রহৃত হন। হুগলির হরিপালেও ছেলেধরা সন্দেহে গণপ্রহারের ঘটনায় পুলিশ আক্রান্ত হয়। পুলিশ গেলে ঘেরাও করে বিক্ষোভ বাধে। জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ বেধে যায়। পথ অবরোধ করে উত্তেজিত জনতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+