রাতে রাস্তায় পথ দুর্ঘটনা রোধে অভিনব উদ্যোগ মেদিনীপুর জেলা পুলিশের
রাতে রাস্তায় পথ দুর্ঘটনা ঠেকাতে গাড়ি চালকদের চা ও পানীয় জল দেওয়া শুরু করল পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ।
রাতে রাস্তায় পথ দুর্ঘটনা ঠেকাতে গাড়ি চালকদের চা ও পানীয় জল দেওয়া শুরু করল পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ। পুলিশের মতে দীর্ঘ সময় ধরে গাড়ি, বিশেষ করে ট্রাক চালাতে চালাতে চালকরা ক্লান্ত হয়ে পড়েন। অনেকেই তন্দ্রাচ্ছন্ন হন। এর ফলে রাতের বেলা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে যায়।

ইতিমধ্যেই এই জেলার জাতীয় সড়কের ওপর বিভিন্ন স্থানে রাতে দুর্ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন মারাও গিয়েছেন। এবার এই ধরনের দুর্ঘটনা কমাতে এই ধরনের কর্মসূচি নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।
'রাতে রাস্তায় যে সব পুলিশ টহল দিচ্ছে তারা ওই চালকদের থামিয়ে চা দিচ্ছে। জল দেওয়া হচ্ছে। চালকদের বলা হচ্ছে চোখে মুখে জলের ঝাপটা দিতে। রাতে গাড়ি চালানোর সময় অনেক চালক তন্দ্রাচ্ছন্ন হয়। এটা তাদের ক্লান্তি দূর করতে সাহায্য করবে। ফলে রাতের রাস্তায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কমে যাবে' বলে জানান পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার ভি সলেমন।
তাঁর কথায় আমরা তমলুক এলাকায় এই কাজ শুরু করেছি। এই সঙ্গে চালকদের সচেতন হয়ে গাড়ি চালানোর কথা বলা হচ্ছে। অন্য রাস্তাতেও এই ধরনের কর্মসূচি শুরু করা হবে।
এই জেলায় আছে হলদিয়া শিল্পাঞ্চল ও বন্দর। রাতে সেখানে অনেক লরি যায় ও আসে। পাশাপাশি দিঘা যাওয়ার রাস্তায় রাতে অনেক গাড়ি চলে। এই কর্মসূচি নিয়মিত চালানো হলে দুর্ঘটনা অনেক কমবে বলে মনে করছেন গাড়ি চালকরা।












Click it and Unblock the Notifications