গঙ্গা দূষণ রুখতে দুর্গাপুজোর বিসর্জন ঘিরে বড় বার্তা রাজ্য়ের দূষণ নিয়ন্ত্রক বোর্ডের
দুর্গাপুজোর বিসর্জন কোথা হবে! দূষণ ঘিরে বড় বার্তা রাজ্য়ের দূষণ নিয়ন্ত্রক বোর্ডের
লকডাউনের সময় থেকে অনেকটাই পরিশ্রুত হয়েছে গঙ্গা। বিভিন্ন জায়গাতেই দেখা গিয়েছে লকডাউনের মধ্যে পরিশ্রুত হয়েছে গঙ্গার জল। এমন পরিস্থিতিতে রাজ্যের দূষণ নিয়ন্ত্রক বোর্ড রাজ্যের গঙ্গার দূষণ রোধে বড়ৃসড় পদক্ষেপ নিল।

রাজ্যের দূষণ নিয়ন্ত্রক বোর্ড জানিয়েছে,দুর্গাপুজো, লক্ষ্মীপুজো কালীপুজো ঘিরে সমস্ত আচার আচারণ গঙ্গার বদলে উত্তর কলকাতার পুকুরে করতে হবে। একদিকে দূষণ কমানো অন্যদিকে, 'ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা' র সমস্ত শর্ত পূরণ, এই দুটি চ্যালেঞ্জ একসঙ্গে এসে যাওয়ায় এবার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে রাজ্যের দূষণ নিয়ন্ত্রক বোর্ড।
বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, 'দুটি পুকুরকে তৈরি রাখা হয়েছে প্রতিমা নিরঞ্জনের জন্য। একটি লেকটাউনের দেবীঘাট অন্যটি দমদমের চার নম্বর ট্যাঙ্ক।' বোর্ডের এক কর্তার কথায় , গত বছর নিউটাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষের দূষণমুক্ত নিরঞ্জনের কাজটি সফলভাবে পরিচালিত হয়। এবার এটি লেকটাউন ও দমদমে বাস্তবায়িত হবে। জালাদারগুলিকে ব্যারিকেড করা হবে।












Click it and Unblock the Notifications