দুই বোনকে কটূক্তির প্রতিবাদ, দাদাকে বাইকের ধাক্কায় খুন করল ইভটিজাররা

দুই বোনকে কটূক্তির প্রতিবাদ করেছিলেন দাদা। জীবন দিয়ে সেই প্রতিবাদের মাশুল গুনতে হল দাদাকে। ইভটিজাররা বাইকের ধাক্কায় প্রাণ নিল ওই প্রতিবাদী দাদার।

নদিয়া, ১৩ জানুয়ারি : ফের ইভিটিজিংয়ের প্রতিবাদ করে ইভটিজারদের দৌরাত্মে্য প্রাণ গেল এক যুবকের। এবার নদিয়ার কালীগঞ্জে দুই বোনকে কটূক্তির প্রতিবাদ করেছিলেন দাদা। জীবন দিয়ে সেই প্রতিবাদের মাশুল গুনতে হল দাদাকে। ইভটিজাররা বাইকের ধাক্কায় প্রাণ নিল ওই প্রতিবাদী দাদার। পুলিশ জানিয়েছে মৃতের নাম গোলাম মোস্তাফা আহমেদ।

কালীগঞ্জে এক মেলায় গিয়েছিলেন গোলামের দুই বোন। সঙ্গে ছিলেন দাদা গোলামও। সেই মেলাতেই তিন যুবক কটূক্তি করতে থাকে দুই বোনকে। তা দেখে প্রতিবাদে গর্জে ওঠে গোলাম। মেলাতেই তিন যুবকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি। তখনকার মতো গণ্ডগোল মিটে গেলেও, তা ভয়ানক রূপ নেয় মেলা থেকে দু'ভাইবোনের ফেরার সময়।

দুই বোনকে কটূক্তির প্রতিবাদ, দাদাকে বাইকের ধাক্কায় খুন করল ইভটিজাররা

ঘটনার পর থেকেই তিন ভাই-বোনেক অনুসরণ করছিল তিন যুবক। মেলা থেকে বাড়ি ফেরার সময় বাইক নিয়ে গোলামকে ধাক্কা দেওয়া হয়। পরিকল্পিতভাবে এই ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। বুধবারের সেই ঘটনায় বাইকের ধাক্কায় জখম হন তিনজনেই। আশঙ্কাজনক অবস্থায় গোলাম ভর্তি ছিলেন হাসপাতালে। দুই বোনের আঘাত গুরুতর ছিল না।

শুক্রবার বিকেলে গোলামের মৃত্যু হয়। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। খুনের মামলা রুজু করা হয়েছে তিনজনের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক তিন যুবক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+