বাংলায় আংশিক লকডাউন! সংক্রমণ রুখতে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার
সারা দেশের মতো বাংলাতেও অব্যাহত করোনার চোখরাঙানি। গত ২৪ ঘন্টায় বাংলাতে করোনার সংক্রমণের নয়া রেকর্ড। বৃহস্পতিবারের স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪০৩ জন। মৃত্
সারা দেশের মতো বাংলাতেও অব্যাহত করোনার চোখরাঙানি। গত ২৪ ঘন্টায় বাংলাতে করোনার সংক্রমণের নয়া রেকর্ড। বৃহস্পতিবারের স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪০৩ জন। মৃত্যু হয়েছে ৮৯ জনের।
যদিও আতংকের মধ্যেও স্বস্তির খবর রয়েছে। করোনাকে জয় করে বাংলায় সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৮৫ জন। তবে প্রত্যেকদিন বিশাল সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় বাংলায় আংশিক লকডাউন জারি করল নবান্ন। একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করা হল।

এক নজরে কি কি বন্ধ থাকবে
সম্পূর্ণ লকডাউনের পক্ষে নয় রাজ্য সরকার। সেই কারনে সাধারণ জনজীবন সম্পূর্ণ স্তব্ধ দিতে চায় না সরকার। তবে কিছু কিছু ক্ষেত্রে কড়া সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যেমন শপিং মল, বিউটি পার্লার, সিনেমা হল, রেস্তোরা, বার, স্পোর্টস কমপ্লেক্স, জিম, স্পা, সুইমিং পুল বন্ধ রাখার সিদ্ধান্ত রাজ্য সরকারের। তবে হোম ডেলিভারি এবং অনলাইন পরিষেবাগুলি চালু থাকবে। সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা কিংবা বিনোদন সংক্রান্ত সমস্ত রকমের জমায়েতের উপর জারি করা হল নিষেধাজ্ঞা। আপাতত অনির্দিষ্টকালের জন্যেই এই নির্দেশিকা জারি থাকবে।

সম্পূর্ণ বাজার বন্ধ হচ্ছে না
সম্পূর্ণ বাজার বন্ধের পক্ষে নয় তৃণমূল সরকার। এতে মানুষের সমস্যা হতে পারে। আর সেই কারনে বাজার খোলার সময় নিরিদষ্ট করে দিল সরকার। সকাল ৭টা থেকে ১০ টা এবগ বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে বাজার। তবে ওষুধ কিংবা চিকিৎসা সংক্রান্ত জিনিসপত্রের দোকান এবং মুদি খানার দোকান অন্য সময়েও খোলা রাখা যাবে।

বিজয় মিছিল সংক্রান্ত নির্দেশিকা
সামনেই ভোটের ফলাফল। বাংলায় করোনার সংক্রমণ ভয়ঙ্কর আকার নিয়েছে। প্রত্যেকদিন সগক্রমণ ছাড়িয়ে গিয়েছে ১৭ হাজারে। এই অবস্থায় একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে রাজ্যের তরফে জানানো হয়েছে যে, কমিশন যে নির্দেশিকা দিয়েছে তা মানতে হবে কড়া ভাবে। শুধু তাই নয়, ভোটগণনা এবং ফল প্রকাশের পর সমস্ত মিছিল ও বিজয়োৎসবের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশিকা মানার কথা বলা হয়েছে নবান্নের তরফে। গননা কেন্দ্রে জমায়েত করতে নিষেধ করা হয়েছে।

মানতে হবে সোশ্যাল ডিসটেন্স
বাড়ছে করোনার সগক্রমণ। এই অবস্থায় মানতে হবে সামাজিক দূরত্ব বিধি। শুক্রবার সন্ধ্যা থেকেই রাজ্যে অনির্দিষ্ট কালের জন্যে এই নির্দেশিকা জারি থাকবে। করোনা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা মেনে শুক্রবার সন্ধ্যায় এই সংক্রান্ত একটি নির্দেশিকা প্রকাশ করেছে নবান্ন। এই নির্দেশের অন্যথা হলে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে বলেও জানানো হয়েছে নির্দেশিকায়। ইতিমধ্যে সমস্ত থানায় এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জানিয়ে দেওয়া হয়েছে। সেই মতো সব জায়গায় মাইকিং করে সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া হবে। নিয়ম না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হবে।












Click it and Unblock the Notifications