পরিবেশের ভারসাম্য রক্ষায় এগিয়ে এল নিউ ব্যারাকপুরের এক স্বেচ্ছাসেবি সংগঠন

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে রবিবার পরিবেশের ভারসাম্য রক্ষায় ও দূষণ রোধের বার্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বাড়াতে রাস্তায় নামল নিউ ব্যারাকপুরের একটি সেচ্ছাসেবি সংগঠন।

শুধুমাত্র সৌন্দর্যায়নই লক্ষ্য নয়। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে রবিবার পরিবেশের ভারসাম্য রক্ষায় ও দূষণ রোধের বার্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বাড়াতে রাস্তায় নামল নিউ ব্যারাকপুরের একটি সেচ্ছাসেবি সংগঠন।

পরিবেশের ভারসাম্য রক্ষায় এগিয়ে এল নিউ ব্যারাকপুরের এক স্বেচ্ছাসেবি সংগঠন

ওই সেচ্ছাসেবি সংগঠনের উদ্যোগে বাজ পড়া আটকাতে ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে প্রচুর পরিমানে নারকেল গাছ ও অনান্য গাছ বসান এলাকারই প্রবীণ বাসিন্দারা। এই কাজে তরুণ প্রজন্মকেও এগিয়ে আসার বার্তা দেয় প্রবীণরা। যাতে আগামীতে পরিবেশের ভারসাম্য রক্ষায় এক দূষণ মুক্ত সমাজ গড়ে ওঠে। সেই সাথে সাথে এদিন ডেঙ্গু সচেতনতা, ডেঙ্গু প্রতিরোধে এলাকায় ব্লিচিং ছড়ানো, রক্তদান উৎসব ও জল বাচান জীবন বাচান কর্ম সুচি পালিত হল।

এই সংস্থার অন্যতম সদস্য জয়ন্ত হালদার জানান, আজ পরিবেশ বিপন্ন এ কথা সবারই জানা। এই পরিবেশের ভারসাম্য হারানোর মূল কারণ হচ্ছে প্লাস্টিক জাতীয় পদার্থ বর্জন করার বার্তা নিয়ে আমরা মানুষের দরবারে হাজির হয়েছি। পাশাপাশি পরিবেশ দূষণ রোধ করতে প্রচুর পরিমাণে গাছ লাগানোর বার্তা রয়েছে। এবং বাজ পরার মত প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে পারে একমাত্র নারকেল গাছ। তাই আমরা প্রচুর পরিমাণে নারকেল গাছ এবং মেহগনি গাছ সহ অন্যান্য কাজও বিতরণ করছি।

তিনি আরো জানান, এই এলাকা সংলগ্ন যেখানে রয়েছে একটি খাল। তার পঁচার জলের ফলে প্রচুর মশা উৎপন্ন হয় যে কারণে এখানে ডেঙ্গুর প্রকোপ অন্যান্য জায়গা থেকে বেশি তাই আমাদের আজকের কর্মসূচির মধ্যে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা রয়েছে। যেহেতু এলাকার প্রধান ও প্রবীণ নাগরিক সমাজের চাবিকাঠি তাই তাদেরকে সামনে রেখে আমাদের এই অভিনব প্রয়াস। তরুণ প্রজন্মকেও আমাদের এই কর্মযজ্ঞে শামিল হওয়ার আহ্বান জানিয়েছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+