বান্ধবীর সঙ্গে সম্পর্ক রাখতে স্বামীকে কোপাল তরুণী
বান্ধবীর সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কোপাল কালনার তরুণী। এই কাজে তাকে সঙ্গ দিয়েছে বান্ধবী। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি যুবক। দুই বান্ধবীকে গ্রেফতার করেছে পুলিশ।
কলকাতা, ১৩ ডিসেম্বর : বান্ধবীর সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে স্বামীকে খুনের ছক কষেছিল তরুণী। বিয়ের আগের দিন দেখা করার অছিলায় স্বামী চিরঞ্জিত পালের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালাল দুই বান্ধবী। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি চিরঞ্জিৎ। দুই বান্ধবীকে গ্রেফতার করেছে পুলিশ।

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বর্ধমানের কালনায়। স্বামীকে খুনের চেষ্টার অভিযোগে দীপা পণ্ডিত ও তার বান্ধবী নাসিমা খাতুনকে গ্রেফতার করা হয়। এক বছর আগে দীপা ও চিরঞ্জিতের বিয়ে হয় রেজিস্ট্রি করে। আজ, মঙ্গলবার তাদের আনুষ্ঠানিক বিয়ে হওয়ার কথা ছিল। তার আগে চিরঞ্জিৎকে ডেকে পাঠায় দীপা। নাসিমার সঙ্গে ষড়যন্ত্র করেই খুনের পরিকল্পনা করেছিল সে।
সেইমতো বিয়ের আগের রাতে চিরঞ্জিৎকে দেখা করার কথা জানায় দীপা। দুই বান্ধবীর আক্রমণে গুরুতর জখম হয়ে ওই যুবক কালনা মহকুমা হাসপাতালে ভর্তি। পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে। পুলিশ তদন্তে নেম জানতে পারে, দীপাকে চিরঞ্জিৎ শর্ত দিয়েছিল নাসিমার সঙ্গে কোনও সম্পর্ক রাখা যাবে না। কিন্তু তা মানতে নারাজ ছিল দীপা। তাই চিরঞ্জিৎকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে দুই বান্ধবী মিলে। বিচারক ধৃত দুই বান্ধবীকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।












Click it and Unblock the Notifications