Suvendu Adhikari: শৌচাগারে যেতে গেলেও কি স্পিকারের অনুমতি নিতে হবে? প্রশ্ন শুভেন্দুর

বিধানসভার স্পিকারের বক্তব্য ভয়ঙ্কর। অধিবেশন শেষের পর বিধানসভা চত্বরে কোনও বিধায়ক থাকতে পারবেন না। থাকতে হলে বিধায়কের অনুমতি নিতে হবে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সম্পর্কে রুষ্ট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

একাধিক বিধিনিষেধ বিধানসভায় চালু করা হয়েছে। তাই নিয়েই ক্ষুব্ধ শুভেন্দু। লোকসভায় এই বিধি চালু হলে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন, মহুয়া মৈত্র ব্যান্ড বাজিয়ে দিতেন। অন্য রাজ্যে হলে তৃণমূল দাবি করত, জরুরি অবস্থা চলছে। রাজ্যের বিধানসভার স্পিকারের ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

Suvendu Adhikari

বিধানসভায় বিজয়োৎসব পালন করল বিজেপি। কেবল ভিতরেই নয়। বাইরেও মিছিল করেন বিজেপির বিধায়করা। বিধানসভায় কোনও রাজনৈতিক দল কর্মসূচি নিতে পারবে না। এমনই নির্দেশ দিয়েছিলেন স্পিকার। কিন্তু সেই নির্দেশকে সেভাবে মান্যতা কি দিলেন বিজেপি বিধায়করা? প্রশ্ন উঠেছে।

বিধানসভার ভিতরে লাড্ডু বিলি হল৷ একজোট হয়ে মিছিলও করলেন বিজেপি বিধায়করা৷ কেউ মাথায় গেরুয়া পাগড়ি, কেউ আবার গেরুয়া টুপি পরে বিধানসভায় এসেছিলেন। মহিলা বিধায়করাও মাথায় টুপি পরেছিলেন। অনেকের হাতেই ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুপি।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকালই বিধানসভায় কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন। তাই নিয়ে প্রশ্নও উঠেছিল রাজনৈতিক মহলে। এদিন বেলায় শুভেন্দু অধিকারীরা বিধানসভায় পৌঁছান। এরপর লাড্ডু বিতরণ হয়। তারপরই মিছিল শুরু করেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, মনোজ টিজ্ঞারা।

স্পিকারের অনুশাসনে বাধা পরলেন বিজেপি বিধায়করা। বিধানসভার লবিতে বিক্ষোভে নামেন তারা। এরপর বেরিয়ে যেতে হল বিধানসভার বাইরে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখালেন সেখানেই।

মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে স্লোগান দেওয়া হয়। সঙ্গে চলে লাড্ডু বিতরণ। নিজেদের কক্ষ থেকে বেরিয়ে বিধানসভার বাইরে যান তারা। এরপর বিক্ষোভ দেখিয়ে আবার কক্ষে ফিরে আসেন। গোটা রাস্তাতেই মমতা বিরোধী স্লোগান দেন বিজেপি বিধায়করা। যদিও স্পিকারের নির্দেশে তখন ছিল না কোনও ক্যামেরা।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর নির্দেশেই শুভেন্দুকে স্পিকার সাসপেন্ড করেছেন একমাসের জন্য। এই মন্তব্যও করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+