TMC Election Manifesto: বিনামূল্যে গ্যাস থেকে জব কার্ড হোল্ডারদের নিয়ে বড় বার্তা! দিদি'র ১০ শপথ

TMC Election Manifesto: শুক্রবার লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রথম দফা। দেশের পাশাপাশি ভোট হবে উত্তরবঙ্গের তিন লোকসভা আসনে। নির্বাচনের মুখে ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। যেখানে মোদীর পালটা দিদির ১০ শপথের কথা উল্লেখ করা হয়েছে। যেখানে সবার জন্য বাড়ি থেকে শুরু করে বিনামূল্যে গ্যাস দেওয়র কথা বলা হয়েছে।

আজ বুধবার 'দিদির ১০ শপথ' এই ইস্তেহার প্রকাশ (TMC Election Manifesto) করেন প্রাক্তন অর্থমন্ত্রী তথ তৃণমূলের বর্ষীয়ান নেতা অমিত মিত্র (Amit Mitra)। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মানুষের উন্নয়ন চান। কিন্তু যেভাবে কেন্দ্র রাজ্যের প্রতি কার্যত শোষণ নীতি চালাচ্ছে। বকেয়া টাকা থেকে শুরু করে কোনও সাহায্যই করছে না বলেও দাবি করেন অমিত মিত্র। এরপরেও মানুষের কল্যাণের কথা মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন।

TMC Election Manifesto

তৃণমূলের তরফে ইস্তেহারে যে ১০ প্রতিশ্রুতি (TMC Election Manifesto) দেওয়া হয়েছে সেগুলি একনজরে দেখে নেওয়া যাক -

শাসকদলের ইস্তেহারে জব কার্ড হোল্ডারদের ১০০ দিনের গ্যারেন্টি যুক্ত কাজ দেওয়ার কথা বলা হয়েছে। দৈনিক ৪০০ টাকা মুজুরিতে এই কাজ করানো হবে। পাশাপাশি ২৫ বছর পর্যন্ত সব স্নাতক এবং ডিপ্লোমা হোল্ডারকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন জনগোষ্ঠীর যুবকদের উন্নতির স্বার্থে উচ্চশিক্ষ বৃত্তির উল্লেখ করা হয়েছে তৃণমূলের ইস্তেহারে। বলা হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদানের কথাও।

পাশাপাশি দেশের সকল দরিদ্র পরিবারের জন্য পাকা বাড়ি তৈরির শপথ দিদির ইস্তেহারে। এক সঙ্গে দারিদ্রসীমার নীচে রয়েছে এমন পরিবারগুলিকে রান্নার গ্যাস বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি। তবে বছরে মাত্র ১০ টি সিলিন্ডার দেওয়া হবে। পরিবেশবান্ধব রন্ধনের অভ্যাস এর মাধ্যমে বাড়ানোর হবে।

দিদির ১০ শপথের মধ্যে রয়েছে দুয়ারে রেশন ব্যবস্থা চালু করার কথাও। একই সঙ্গে রেশন কার্ড হোল্ডারদের প্রতি মাসে পাঁচ কেজি রেশন বিনামূল্যে দেওয়া হবে বলে জানাননো হয়েছে। বার্ধক্যভাতা বৃদ্ধি করে প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিদির ১০ শপথে। ৬০ বছরের বেশি বয়সীদের এই সুবিধা দেওয়া হবে। ফলে বছরে ১২ হাজার টাকা নিশ্চিত প্রাপ্য হবে।

দেশজুড়ে পেট্রোল, ডিজেল এবং LPG সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণের কথা বল হয়েছে তৃণমূলের ইস্তেহারে। উল্লেখ করা হয়েছে প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড তৈরির। অন্যদিকে স্বামীনাথন কমিশনের সুপারিশ মেনে ন্যূনতম সহায়কমূল্য প্রদানের আইনগত গ্যারান্টি দেওয়া হয়েছে। তবে সিএএ কিংবা এনআরসিতে তৃণমূলের নীতি অনুযায়ী এই আইনকে বুলুপ্ত করার কথা বলা হয়েছে। এমনকি অভিন্ন দেওয়ানি বিধি প্রয়োগ হবে না বলেও উল্লেখ করা হয়েছে তৃণমূলের ইস্তেহারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+