দিল্লির নেতাদের পা ধরে ঝুলে থাকলেও পার পাবেন না, কাকে নিশানা করলেন অভিষেক
নিহত কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের পরিবারের পাশে দাঁড়ালেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিহত কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের পরিবারের পাশে দাঁড়ালেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নিহত বিধায়কের পরিবারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট বার্তা দেন, কাউকে ছেড়ে দেওয়া হবে না। দিল্লিতে লুকিয়েও কেউ রক্ষা পাবে না।

কেউ পার পাবেন না
তাঁর কথায়, পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে কেউ অন্যায় করে পার পেয়ে যাবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, যারা ভাবছেন অপরাধ করকে দিল্লির নেতাদের হাত ধরে রক্ষা পাবেন, তাঁরা শুনে রাখুন, কেউ পার পাবেন না, প্রত্যেককে ঘাড় ধরে ডেনে এনে শ্রীঘরে ঢোকানো হবে।

গোষ্ঠীর নেতার নাম কী
অভিষেক বলেন, বিজেপি এই খুনের ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব হাজির করতে চাইছে। কিন্তু যাঁরা ধরা পড়ল তাঁরা কোন পার্টি করেন? আর এখানে যদি গোষ্ঠীদ্বন্দ্ব থাকে তবে অপর গোষ্ঠীর নেতার নাম কী, প্রকাশ্যে জানাক বিজেপি। আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই।

রাস্তায় সবাই প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে
তিনি বলেন, রাস্তায় সবাই প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে রয়েছে। প্ল্যাকার্ডে লেখা অভিজিৎ পুণ্ডরীর শাস্তি চাই। তিনি কে? তিনি একজন আরএসএসের লোক। তারপরও বলা হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন। এখানে স্পষ্ট হয়ে গিয়েছে, তারা বিধায়ক হত্যাকাণ্ডে জড়িত। আমি কথা দিয়ে যাচ্ছি, কোনও অপরাধী পার পাবেন না।

নাম না করেই নিশানা
অভিষেক বলেন, আমি দুর্নীতি করব, আর দিল্লির বাবুদের পা ঝুলে বেঁচে যাব, আমি খুন করব আর দিল্লির নেতারা বাঁচাবেন, তা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কান ধরে টেনে এনে শ্রীঘরে ঢোকাবে। অভিষেকের এই কথার নিশানা যে মুকুল রায়, তা স্পষ্ট, তবে তিনি একবারও মুকুল রায়ের নাম নেননি।
অনাথ করে দেওয়ার হুমকি
এদিন দিলীপ ঘোষকে একহাত নিয়ে তিনি বলেন, দিলীপবাবুরা ভাষণ দিচ্ছেন, অনাথ করে দেওয়ার হুমকি দিচ্ছেন। আমি প্রশ্ন করতে চাই, তাঁদের ভাষণের সঙ্গে এই কাজের মিল রয়েছে কি না? মানুষ এর জবাব দেবে। চ্যালেঞ্জ করে যাচ্ছি, এই কেন্দ্রে ভোট আরও বাড়বে। তৃণমূল আরও সঙ্ঘবদ্ধ হবে। আমরা ঘরে ঘরে সত্যজিৎ বিশ্বাস তৈরি করব।












Click it and Unblock the Notifications