নারদ কাণ্ডের অভিযুক্তের সঙ্গে সাক্ষাৎ সলিসিটর জেনারেলের, তুষার মেহতার অপসারণ চেয়ে মোদীকে চিঠি তৃণমূলের
নারদ কাণ্ডের অভিযুক্তের সঙ্গে সাক্ষাৎ সলিসিটর জেনারেলের, তুষার মেহতার অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি তৃণমূলে
নারদ কাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ সলিসিটর জেনারেলের। নিরপেক্ষ বিচার ব্যহত হবে অভিযোগ করে তুষার মেহতাকে অপসারণের দাবি জানাল তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রীকে এই দাবি জানিয়ে চিঠি লিখলেন তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ। ডেরেক ওব্রায়েন, মহুয়া মৈত্র এবং সুখেন্দু েশখর রায়।

তুষার মেহতার সঙ্গে সাক্ষাৎ
সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা। তিনিই সিবিআইয়ের হয়ে নারদ ও সারদা কাণ্ডের মামলা লড়ছেন। গতকাল দিল্লিতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত উল্লেখ্য নারদ ও সারদা কাণ্ড দুই ক্ষেত্রেই নাম রয়েছে শুভেন্দু অধিকারীর। তাই সিবিআই আইনজীবীর সঙ্গে শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ ভাল চোখে দেখছে না তৃণমূল কংগ্রেস। এতে মামলার নিরপেক্ষতা খর্ব হবে বলে অভিযোগ করেছেন তাঁরা।

প্রধানমন্ত্রীকে চিঠি
সলিসিটর জেনারেলকে অপসারণের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখল তৃণমূল কংগ্রেস। সাংসদ ডেরেক ও ব্রায়েন, সাংসদ সুখেন্দুশেখর রায় এবং সাংসদ মহুয়া মৈত্র প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে লিখেছেন তুষার মেহতার সঙ্গে নারদা ও সারদা কাণ্ডে অভিযুক্তের সাক্ষাৎকে ভাল চোখে দেখছেন না তাঁরা। এতে মামলার নিরপেক্ষতা খর্ব হতে পারে। প্রভাবিত হতে পারেন তুষার মেহতা। তাই তাঁকে সলিসিটর জেনারেলের পথ থেকে সরিয়ে দেওয়া হোক।

সমালোচনায় বিজেপি
সলিসিটর জেনারেলকে সরানোর দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চিঠি তৃণমূল লিখেছে তার তীব্র সমালোচনা করেছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন তৃণমূল প্রতিহিংসা পরায়ন হয়ে উঠছে। সকলকে সরিয়ে দিতে চাইছে। এবার তো বলবে রাষ্ট্রপতিকেও সরিয়ে দেওয়া হোক। যদি কোনওঅভিযোগ থাকে তাহলে সুপ্রিম কোর্টে যান।

নারদ কাণ্ডে গ্রেফতার
ভোটের ফলাফল প্রকাশের পরেই নারদ কাণ্ডের তদন্তে তৎপর হয়েছিল সিবিআই। তাতে শাসক দলের চার নেতা মন্ত্রীকে গ্রেফতার করা হয়। ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে হেফাজতে নিয়েছিল সিবিআই। যদিও হাইকোর্টের বৃহত্তর বেঞ্জ চার নেতামন্ত্রীর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের









Click it and Unblock the Notifications